বাংলাদেশ ও বিশ্বপরিচয়
অধ্যায়-১২
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয়ের অধ্যায়-১২ থেকে ‘সঠিক উত্তরটি লেখো’ প্রশ্ন দেওয়া হলো। প্রতিটি প্রশ্নের মান ১।
প্রশ্ন: সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো।
৯। সাংসারেক কিসের নাম?
ক. গারোদের সনাতনী ধর্ম
খ. ভারতের সনাতনী ধর্ম
গ. মারমাদের সনাতনী ধর্ম
ঘ. পাহাড়িদের সনাতনী ধর্ম
উত্তর: ক. গারোদের সনাতনী ধর্ম
১০। গারো নারীদের ঐতিহ্যবাহী পোশাক কোনটি?
ক. নকমান্দি খ. দকবান্দা
গ. ওয়াংগালা ঘ. ফুংগ মারম্নং
উত্তর: খ. দকবান্দা
১১। মনির টেলিভিশনে ক্ষুদ্র জাতিসত্তার একটি প্রামাণ্যচিত্র দেখছিল। যারা নিজেদের আচিকমান্দি বলে পরিচয় দিয়ে থাকে। মনিরের দেখা জাতিসত্তাটির প্রধান উত্সব কীভাবে শুরু করে?
ক. বাগানে অর্ঘ্য নিবেদন করে
খ. পরিত্যক্ত জমিতে অর্ঘ্য নিবেদন করে
গ. কৃষিজমিতে অর্ঘ্য নিবেদন করে
ঘ. খোলা মাঠে অর্ঘ্য নিবেদন করে
উত্তর: গ. কৃষিজমিতে অর্ঘ্য নিবেদন করে
১২। খাসিদের সমাজব্যবস্থা কী ধরনের?
ক. পরিবারতান্ত্রিক খ. সমাজতান্ত্রিক
গ. মাতৃতান্ত্রিক ঘ. পিতৃতান্ত্রিক
উত্তর: গ. মাতৃতান্ত্রিক
১৩। নিধি পাঠ্যবই পড়ে একটি ক্ষুদ্র জাতিসত্তা সম্পর্কে জানতে পারে। যারা উব্লাই নাংথউকে পৃথিবীর সৃষ্টিকর্তা বলে মনে করে। নিধির পঠিত জাতিসত্তার সমাজে কোনটি খুবই প্রিয়?
ক. বৈসু খ. ফাগুয়া গ. ওয়াংগালা ঘ. নাচ-গান
উত্তর: ঘ. নাচ-গান
১৪। খাসিদের দল কীভাবে গড়ে ওঠে?
ক. বাবাদের সূত্র ধরে খ. পুরুষদের সূত্র ধরে
গ. মায়েদের সূত্র ধরে ঘ. ভাইদের সূত্র ধরে
উত্তর: গ. মায়েদের সূত্র ধরে
১৫। বাড়িতে কোনো অতিথি বেড়াতে এলে খাসিরা কীভাবে আপ্যায়ন করে থাকে?
ক. পান, চুন ও চা দিয়ে
খ. পান-সুপারি ও চা দিয়ে
গ. পান-সুপারি ও পানি দিয়ে
ঘ. পান, খয়ের ও পানি দিয়ে
উত্তর: খ. পান-সুপারি ও চা দিয়ে
১৬। নিধি বান্দরবান শহরের চিম্বুক পাহাড়ে একটি ক্ষদ্র জাতিসত্তা দেখতে পায়। নিধির দেখা জাতিসত্তার পরিবারের প্রধান কে?
ক. মাতা খ. পিতা
গ. বড় ভাই ঘ. প্রধান ব্যক্তি
উত্তর: খ. পিতা
১৭। ম্রো শিশুরা তিন বছর বয়সে কানে ছিদ্র করে কেন?
ক. ধর্মীয় রীতি হিসেবে খ. সুন্দর দেখানোর জন্য
গ. সমাজের রীতি হিসেবে ঘ. পারিবারিক রীতি
উত্তর: গ. সমাজের রীতি হিসেবে
১৮। নববর্ষের প্রথম দিনে ত্রিপুরারা কোন উত্সব পালন করে?
ক. রিনাই খ. কের গ. রিসা ঘ. বৈস
উত্তর ঘ. বৈসু।
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল
সিদ্দিকুর রহমান, সিনিয়র শিক্ষক
প্রগতি মডেল স্কুল এন্ড কলেজ, ঢাকা