বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ও বিশ্বপরিচয়

অধ্যায়-১২ 

প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয়ের অধ্যায়-১২ থেকে ‘সঠিক উত্তরটি লেখো’ প্রশ্ন দেওয়া হলো। প্রতিটি প্রশ্নের মান ১।

প্রশ্ন: সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো।

১৯। ত্রিপুরা শিশুরা সুকুই থুংমু কীভাবে খেলে?

ক. লুডু গুটি দিয়ে খ. তেঁতুল বিচি দিয়ে

গ. খিলা বিচি দিয়ে ঘ. দাবার গুটি দিয়ে

উত্তর: গ. খিলা বিচি দিয়ে

২০। ওঁরাওদের মতে কে পৃথিবীর সৃষ্টিকর্তা?

ক. ধরমী বা ধরমেশ খ. ভগবান

গ. দেবতা ঘ. ঈশ্বর

উত্তর ক. ধরমী বা ধরমেশ

২১। তিথি কুডুখ ভাষাভাষী একটি জাতিসত্তা সম্পর্কে পাঠ্যবই পড়ে জানতে পারে। তিথির পঠিত জাতিসত্তার মানুষ কৃষিকর্ম ছাড়াও কীভাবে জীবিকা নির্বাহ করে থাকে?

ক. ব্যবসা করে খ. রিকশা চালিয়ে

গ. টেম্পু চালিয়ে ঘ. দিনমজুরির কাজ করে

উত্তর ঘ. দিনমজুরির কাজ করে

২২। গারো সমাজব্যবস্থা কী ধরনের?

ক. পিতৃতান্ত্রিক খ. মাতৃতান্ত্রিক

গ. পরিবারতান্ত্রিক ঘ. সমাজতান্ত্রিক

উত্তর: খ. মাতৃতান্ত্রিক

২৩। খাসিরা সাধারণত কীভাবে জীবিকা নির্বাহী করে?

ক. কৃষিকাজ করে খ. পান চাষ করে

গ. সাপ ধরে ঘ. কাপড় বুনে

উত্তর: ক. কৃষিকাজ করে

২৪। খাসিরা পিতাকে কী মনে করে পূজা করে?

ক. শ্রদ্ধাবান খ. দেবতা

গ. বিধাতা ঘ. রোজগারদাতা

উত্তর: খ. দেবতা

২৫। খাসিদের ভাষার নাম কী?

ক. মন-খেমে খ. বাংলা গ. কুডুখ ঘ. অবেং

উত্তর: ক. মন-খেমে

২৬। সংখ্যাগরিষ্ঠতার দিক থেকে ম্রো কততম জাতিসত্তা?

ক. প্রথম খ. দ্বিতীয় গ. তৃতীয় ঘ. চতুর্থ

উত্তর: ঘ. চতুর্থ

২৭। কোন সমাজে বহুদল ও গোত্র রয়েছে?

ক. ম্রো খ. ত্রিপুরা গ. ওঁরাও ঘ. গারো

উত্তর: ক. ম্রো

২৮। ম্রো পরিবারের প্রধান কে?

ক. মাতা খ. বড় ভাই গ. পিতা ঘ. বড় বোন

উত্তর: গ. পিতা

২৯। ম্রোরা তাদের বাড়িকে কী বলে?

ক. কিম খ. রিম গ. অবেং ঘ. আলয়

উত্তর: ক. কিম

৩০। বাংলাদেশের কোন কোন জেলায় ত্রিপুরারা বসবাস করে?

ক. রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান

খ. ভোলা ও পিরোজপুর গ. সিলেট ও হবিগঞ্জ

ঘ. ময়মনসিংহ ও টাঙ্গাইল

উত্তর: ক. রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান

৩১। ত্রিপুরাদের মোট কয়টি দফা আছে?

ক. ৩৫টি খ. ৩৬টি গ. ৩৭টি ঘ. ৩৮টি

উত্তর: খ. ৩৬টি

৩২। বাংলাদেশের ত্রিপুরারা কোন সমাজের অধিকারী?

ক. মাতৃতান্ত্রিক খ. সমাজতান্ত্রিক

গ. ব্যক্তিতান্ত্রিক ঘ. পিতৃতান্ত্রিক

উত্তর: ঘ. পিতৃতান্ত্রিক।

# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল

সিদ্দিকুর রহমান, সিনিয়র শিক্ষক

প্রগতি মডেল স্কুল এন্ড কলেজ, ঢাকা