বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-১২

প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয়ের অধ্যায়-১২ থেকে ‘সঠিক উত্তরটি লেখো’ প্রশ্ন দেওয়া হলো। প্রতিটি প্রশ্নের মান ১।

প্রশ্ন: সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো।

৩৩। ওঁরাও সমাজ কোন কর্মের ওপর নির্ভরশীল?

ক. কাঁসাশিল্প খ. কৃষি গ. পান চাষ ঘ. মৃৎশিল্প

উত্তর: খ. কৃষি

৩৪। ওঁরাওদের প্রধান উৎসবের নাম কী?

ক. ফাগুয়া খ. পূজা গ. ওয়াংগালা ঘ. পার্বণ

উত্তর: ক. ফাগুয়া

৩৫। পার্বত্য অঞ্চলে কয়টি জাতিসত্তা অতীতকাল থেকে বসবাস করে আসছে?

ক. ১০ খ. ১১ গ. ১২ ঘ. ১৩

উত্তর: খ. ১১

৩৬। কোথায় গারো উপজাতির বসবাস রয়েছে?

ক. রাজশাহী খ. বগুড়া

গ. পাবনা ঘ. ময়মনসিংহ

উত্তর: ঘ. ময়মনসিংহ

৩৭। ময়মনসিংহে কোন উপজাতির বসবাস রয়েছে?

ক. রাজবংশী খ. সূর্যবংশী বর্মণ

গ. মাহাতো ঘ. কোচ

উত্তর: ঘ. কোচ

৩৮। বৃহত্তর সিলেটে কোন উপজাতি বসবাস করে?

ক. ডালু খ. বানাই গ. পাথর ঘ. পাত্র

উত্তর: ঘ. পাত্র

৩৯। আচিকমান্দি অর্থ কী?

ক. গ্রামীণ খ. শহুরে গ. সমতল ঘ. পাহাড়ি

উত্তর: ঘ. পাহাড়ি

৪০। অতীতে গারোরা কোথায় নকমান্দি তৈরি করত?

ক. পাহাড়ের ওপরে খ. নদীর ধারে

গ. খালের ধারে ঘ. সমতল ভূমিতে

উত্তর: খ. নদীর ধারে

৪১। গারো সমাজে পরিবারের প্রধান কে?

ক. বাবা খ. মা গ. বড় ভাই ঘ. প্রবীণ ব্যক্তি

উত্তর: খ. মা

৪২। কোন সমাজে মেয়েরা পারিবারিক সম্পত্তির উত্তরাধিকারী?

ক. গারো খ. মালপাহাড়ি গ. হদি ঘ. পাথর

উত্তর: ক. গারো

৪৩। গারোরা বর্তমানে কোন ধর্মের অনুসারী?

ক. ইসলাম খ. হিন্দু গ. বৌদ্ধ ঘ. খ্রিষ্ট

উত্তর: ঘ. খ্রিষ্ট

৪৪। গারোদের প্রধান উৎসবের নাম কী?

ক. সাংসারেক খ. বৈসু

গ. ফাগুয়া ঘ. ওয়াংগালা

উত্তর: ঘ. ওয়াংগালা

৪৫। ওয়াংগালা কিসের প্রতীক

ক. সূর্যের খ. দেবতার

গ. চন্দ্রের ঘ. সন্ধ্যাতারার

উত্তর: ক. সূর্যের

৪৬। কোনটি গারোদের জমির উর্বরতার দেবতা?

ক. ধরমেশ খ. সালজং গ. ওয়াংগালা ঘ. বৈস

উত্তর: খ. সালজং

৪৭। জয়ন্তা রাজ্য কোথায় ছিল বলে ধারণা করা হয়?

ক. চট্টগ্রাম খ. রাজশাহী গ. খুলনা ঘ. সিলেট

উত্তর: ঘ. সিলেট।

সিনিয়র শিক্ষক, প্রগতি মডেল স্কুল এন্ড কলেজ, ঢাকা

# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল