বাংলাদেশ ও বিশ্বপরিচয়
অধ্যায়-১১
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয়ের অধ্যায়-১১ থেকে Èসঠিক উত্তরটি লেখো' প্রশ্ন দেওয়া হলো। প্রতিটি প্রশ্নের মান ১।
প্রশ্ন: সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো।
১। একটি দেশের উন্নয়নের মূলে কী রয়েছে?
ক. সরকার খ. পরিবেশ
গ. মানুষ ঘ. ভেৌগোলিক অবস্থা
উত্তর: গ. মানুষ
২। বেগম রোকেয়া যে স্কুলটি প্রতিষ্ঠা করেন তার নাম কী?
ক. সাখাওয়াত গার্লস স্কুল
খ. সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল
গ. সাখাওয়াত মেমোরিয়াল স্কুল
ঘ. বেগম রোকেয়া গার্লস স্কুল
উত্তর: খ. সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল
৩। কোন দিন আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়?
ক. ৮ জানুয়ারি খ. ৮ ফেব্রুয়ারি
গ. ৮ মার্চ ঘ. ৮ এপ্রিল
উত্তর: গ. ৮ মার্চ
৪। কোন সাল থেকে নারী দিবস পালন শুরু হয়?
ক. ১৯১০ সাল খ. ১৯২০ সাল
গ. ১৯৩০ সাল ঘ. ১৯৪০ সাল
উত্তর: ক. ১৯১০ সাল
৫। সাধারণত বাড়িতে ঘর গোছানো, ছোট ভাইবোনদের দেখাশোনা করা, মাকে রান্নার কাজে সাহায্য করা∏এগুলো কে করে?
ক. ছেলেশিশু খ. মেয়েশিশু
গ. ছেলে ও মেয়েশিশু উভয়ই ঘ. বড় যারা
উত্তর: খ. মেয়েশিশু
৬। একটি দেশের উন্নয়ন কীভাবে বাধাপ্রাপ্ত হয়?
ক. নারীদের অংশগ্রহণ না থাকলে
খ. পুরুষদের অংশগ্রহণ না থাকলে
গ. নারী-পুরুষের সমান অংশগ্রহণ না থাকলে
ঘ. তরুণদের অংশগ্রহণ না থাকলে
উত্তর: গ. নারী-পুরুষের সমান অংশগ্রহণ না থাকলে
৭। একটি দেশের সার্বিক উন্নয়ন না হওয়ার কারণ কী?
ক. নারীরা সুযোগ-সুবিধা ভোগ করতে না পারলে
খ. পুরুষেরা সুযোগ-সুবিধা ভোগ করতে না পারলে
গ. তরুণেরা সুযোগ-সুবিধা ভোগ করতে না পারলে
ঘ. নারী ও পুরুষ একই রকম সুযোগ-সুবিধা ভোগ করতে না পারলে
উত্তর: ঘ. নারী ও পুরুষ একই রকম সুযোগ-সুবিধা ভোগ করতে না পারলে
৮। Èঅর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর'∏উক্তিটি কে করেছেন?
ক. কবি আহসান হাবীব খ. কবি ফররুখ আহমদ
গ. কবি কাজী নজরুল ইসলাম
ঘ. কবি রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তর: ঘ. কবি কাজী নজরুল ইসলাম
৯। গার্মেন্টসে নারী-পুরুষের মজুরিভিন্নতা কীভাবে নারীর অধিকারকে ক্ষুণ্ন করছে?
ক. নারীদের বেশি মজুরি দিয়ে
খ. পুরুষদের বেশি মজুরি দিয়ে
গ. উভয়ের সমান মজুরি দিয়ে
ঘ. নারীদের দেরিতে মজুরি দিয়ে
উত্তর: খ. পুরুষদের বেশি মজুরি দিয়ে।
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল
সিনিয়র শিক্ষক
প্রগতি মডেল স্কুল এন্ড কলেজ, ঢাকা