অধ্যায়-১৩
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয়ের অধ্যায়-১৩ থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
১। পৃথিবীতে মোট কতটি রাষ্ট্র রয়েছে?
ক. ২০০টি খ. ১৯৯টি
গ. ১৯৮টি ঘ. ১৯৬টি
উত্তর: ঘ. ১৯৬টি
২। দক্ষিণ-পূর্ব এশিয়ায় অবস্থিত দেশগুলোর একটি আঞ্চলিক সহযোগিতা সংস্থা হলো—
ক. আসিয়ান খ. সার্ক
গ. ইইউ ঘ. আইএমএফ
উত্তর: ক. আসিয়ান
৩। একটি রাষ্ট্রের জন্য অপর একটি রাষ্ট্রের সহযোগিতার কেন দরকার?
ক. নিজেদের উন্নয়নের জন্য
খ. ব্যক্তিবিশেষের উন্নয়নের জন্য
গ. আমলাদের উন্নয়নের জন্য
ঘ. জনপ্রতিনিধিদের উন্নয়নের জন্য
উত্তর: ক. নিজেদের উন্নয়নের জন্য
৪। নিচের কোনটি আঞ্চলিক সংস্থা?
ক.ওআইসি খ. আইএমএফ
গ. জাতিসংঘ ঘ. আসিয়ান
উত্তর: ঘ. আসিয়ান
৫। গত শতাব্দীতে পৃথিবীতে কয়টি মহাযুদ্ধ হয়েছে?
ক. ১টি খ. ২টি গ. ৩টি ঘ. ৪টি
উত্তর: খ. ২টি
৬। প্রথম মহাযুদ্ধ শুরু হয় কত সালে?
ক. ১৯১২ সালে খ. ১৯১৩ সালে
গ. ১৯১৪ সালে ঘ. ১৯১৫ সালে
উত্তর: গ. ১৯১৪ সালে
৭। দ্বিতীয় মহাযুদ্ধ শুরু হয় কত সালে?
ক. ১৯৩০ সালে খ. ১৯৩৩ সালে
গ. ১৯৩৯ সালে ঘ. ১৯৪৫ সালে
উত্তর: গ. ১৯৩৯ সালে
৮। প্রথম মহাযুদ্ধ চলে—
ক. ১৯১৪-১৯১৮ সাল পর্যন্ত
খ. ১৯১৫-১৯১৮ সাল পর্যন্ত
গ. ১৯৩৯-১৯৪৫ সাল পর্যন্ত
ঘ. ১৯১১-১৯১৮ সাল পর্যন্ত
উত্তর: ক. ১৯১৪-১৯১৮ সাল পর্যন্ত
৯। দ্বিতীয় মহাযুদ্ধ চলে—
ক. ১৯১৪-১৯১৮ সাল পর্যন্ত
খ. ১৯১৫-১৯১৮ সাল পর্যন্ত
গ. ১৯৩৯-১৯৪৫ সাল পর্যন্ত
ঘ. ১৯৪৩-১৯৪৮ সাল পর্যন্ত
উত্তর: গ. ১৯৩৯-১৯৪৫
১০। জাতিপুঞ্জ কেন গঠিত হয়?
ক. আঞ্চলিক শক্তি বৃদ্ধির জন্য
খ. বিশ্বশান্তি প্রতিষ্ঠার জন্য
গ. জাতিগত সংঘাত দূর করার জন্য
ঘ. আমেরিকার শক্তি বৃদ্ধির জন্য
উত্তর: খ. বিশ্বশান্তি প্রতিষ্ঠার জন্য।
পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল
সহকারী শিক্ষক, পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়