বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-১১

প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয়ের অধ্যায়-১১ থেকে ‘সঠিক উত্তরটি লেখো’ প্রশ্ন দেওয়া হলো। প্রতিটি প্রশ্নের মান ১।
প্রশ্ন: সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো।
১০। মেয়েদের বিদ্যালয়ে ভর্তি না করার মূল কারণ কোনটি?
ক. দারিদ্র্য খ. নিম্ন সামাজিক মর্যাদা
গ. পারিবারিক কারণ ঘ. রাজনৈতিক কারণ
উত্তর: খ. নিম্ন সামাজিক মর্যাদা
১১। ‘পুরুষদের স্বার্থ এবং আমাদের স্বার্থ ভিন্ন নহে, একই’—উক্তিটি কে করেছেন?
ক. বেগম রোকেয়া খ. সুফিয়া কামাল
গ. কামিনী রায় ঘ. সুলতানা কামাল
উত্তর ক. বেগম রোকেয়া
১২। উচ্চশিক্ষা লাভ করে নিধি আক্তার গ্রামে গিয়ে নারীদের জন্য একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। নিধি আক্তার কাজের সঙ্গে কোন মহীয়সী নারীর কাজের মিল রয়েছে?
ক. সুফিয়া কামাল খ. কামিনী রায়
গ. ক্লারা জেটকিন ঘ. বেগম রোকেয়া
উত্তর: ঘ. বেগম রোকেয়া
১৩। বেগম রোকেয়ার কখন লেখাপড়ার প্রতি আগ্রহ জন্মে?
ক. শিশুকাল থেকে খ. যৌবনকাল থেকে
গ. কৈশোরকাল থেকে ঘ. বৃদ্ধকাল থেকে
উত্তর: ক. শিশুকাল থেকে
১৪। বেগম রোকেয়ার লেখাপড়ার প্রতি কীভাবে আগ্রহ জন্মে?
ক. ভাইদের লেখাপড়া দেখে
খ. বোনদের লেখাপড়া দেখে
গ. বান্ধবীদের লেখাপড়া দেখে
ঘ. প্রতিবেশী মেয়েদের লেখাপড়া দেখে
উত্তর: ক. ভাইদের লেখাপড়া দেখে
১৫। ১৯১১ সালে সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুলের ছাত্রী সংখ্যা কতজনে দাঁড়ায়?
ক. আটজন খ. নয়জন
গ. দশজন ঘ. এগারোজন
উত্তর: ক. আটজন
১৬। নারী-পুরুষের সমতা প্রতিষ্ঠার আন্তর্জাতিক সনদগুলোর মূল উদ্দেশ্য কী?
ক. নারীর অধিকারকে স্বীকৃতি দেওয়া
খ. নারীর অধিকারকে মানবাধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া
গ. পুরুষের অধিকারকে স্বীকৃতি দেওয়া
ঘ. মেয়েশিশুদের অধিকারকে স্বীকৃতি দেওয়া
উত্তর: ক. নারীর অধিকারকে স্বীকৃতি দেওয়া
১৭। কোনটি নারী নির্যাতনের মূল কারণ?
ক. দারিদ্র্য খ. অর্থনৈতিক নির্ভরশীলতা
গ. শিক্ষার অভাব ঘ. নিম্ন সামাজিক মর্যাদা
উত্তর: ঘ. নিম্ন সামাজিক মর্যাদা
১৮। নারীদের কীভাবে শারীরিক ও মানসিক ক্ষতি হয়?
ক. দারিদ্র্যের ফলে খ. শিক্ষার অভাবের ফলে
গ. পারিবারিকভাবে নারী নির্যাতনের ফলে
ঘ. অর্থনৈতিক নির্ভরশীলতার ফলে
উত্তর গ. পারিবারিকভাবে নারী নির্যাতনের ফলে
১৯। নারীরা প্রায়ই তার শ্বশুরবাড়িতে নির্যাতনের শিকার হয়। এ ক্ষেত্রে নারীদের কোন অধিকারটি খর্ব হচ্ছে?
ক. অর্থনৈতিক খ. সামাজিক
গ. রাজনৈতিক ঘ. মানবাধিকার
উত্তর: ঘ. মানবাধিকার।

পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল

সিনিয়র শিক্ষক
প্রগতি মডেল স্কুল এন্ড কলেজ, ঢাকা