অধ্যায়-১১
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয়ের অধ্যায়-১১ থেকে ‘সঠিক উত্তরটি লেখো’ প্রশ্ন দেওয়া হলো। প্রতিটি প্রশ্নের মান ১।
প্রশ্ন: সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো।
২০। পারিবারিকভাবে প্রতিনিয়ত নির্যাতনের শিকার হয়ে মুনমুন সময়মতো কাজে যেতে পারে না। এর ফলে কোনটি ঘটবে?
ক. সামাজিক ক্ষতি হবে
খ. অর্থনৈতিক ক্ষতি হবে
গ. মজুরি কমে যাবে ঘ. চাকরি চলে যাবে
উত্তর: খ. অর্থনৈতিক ক্ষতি হবে
২১। গ্রামে দ্রুতগতিতে উন্নয়ন ঘটছে। তোমার মতে গ্রামে উন্নয়নের মূলে কী রয়েছে?
ক. গ্রামের পরিবেশ খ. ভৌগোলিক অবস্থা
গ. স্থানীয় সরকার ঘ. মানুষ
উত্তর: ঘ. মানুষ
২২। বাংলাদেশের জনসংখ্যার শতকরা কত ভাগ নারী?
ক. প্রায় ৪৯ ভাগ খ. প্রায় ৪৮ ভাগ
গ. প্রায় ৫০ ভাগ ঘ. প্রায় ৪৫ ভাগ
উত্তর: ক. প্রায় ৪৯ ভাগ
২৩। আমাদের দেশে বর্তমানে কোন বিষয়টি খুব গুরুত্বের সঙ্গে আলোচিত হচ্ছে?
ক. নারীর অধিকার খ. পুরুষদের অধিকার
গ. প্রবীণদের অধিকার ঘ. নারী-পুরুষের সমতা
উত্তর : ঘ. নারী-পুরুষের সমতা
২৪। বাংলাদেশের নারী জাগরণের অগ্রদূত কে?
ক. সুফিয়া কামাল খ. বেগম রোকেয়া
গ. কামিনী রায় ঘ. সেতারা বেগম
উত্তর: খ. বেগম রোকেয়া
২৫। বেগম রোকেয়া কত সালে মৃত্যুবরণ করেন?
ক. ১৯২২ খ. ১৯৩২ গ. ১৯৪২ ঘ. ১৯৫২
উত্তর: খ. ১৯৩২
২৬। ‘সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল’ কত সালে কলকাতায় পুনরায় স্থাপিত হয়?
ক. ১৯০৫ সালে খ. ১৯০৭ সালে
গ. ১৯১০ সালে ঘ. ১৯১১ সালে
উত্তর: ঘ. ১৯১১ সালে
২৭। কখন বাঙালি মুসলমান মেয়েদের লেখাপড়ার কোনো সুযোগ ছিল না?
ক. সুফিয়া কামালের সময়ে
খ. বেগম রোকেয়ার সময়ে
গ. কামিনী রায়ের সময়ে
ঘ. সুলতানা কামালের সময়ে
উত্তর: খ. বেগম রোকেয়ার সময়ে
২৮। কে বেগম রোকেয়াকে বাড়িতে লেখাপড়া শেখাতে শুরু করেন?
ক. তাঁর বড় ভাই খ. তাঁর বড় বোন
গ. তাঁর বাবা ঘ. তাঁর দাদা
উত্তর: ক. তাঁর বড় ভাই
২৯। সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুলে প্রথম কতজন ছাত্রী ছিল?
ক. পাঁচজন খ. ছয়জন গ. সাতজন ঘ. আটজন
উত্তর: ক. পাঁচজন
৩০। কোথায় প্রথম ন্যায্য মজুরি ও শ্রমের দাবিতে নারী আন্দোলন শুরু হয়?
ক. যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে
খ. যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস শহরে
গ. যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে
ঘ. যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন শহরে
উত্তর: ক. যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে।
পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল
সিদ্দিকুর রহমান, সিনিয়র শিক্ষক
প্রগতি মডেল স্কুল এন্ড কলেজ, ঢাকা