বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-১১
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয়ের অধ্যায়-১১ থেকে ‘সঠিক উত্তরটি লেখো’ প্রশ্ন দেওয়া হলো। প্রতিটি প্রশ্নের মান ১।
প্রশ্ন: সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো।
৩১। আগে বিদ্যালয়ে মেয়েদের সংখ্যা কেমন ছিল?
ক. অনেক কম খ. কম গ. অনেক বেশি ঘ. বেশি
উত্তর: ক. অনেক কম
৩২। মেয়েদের আগে বিদ্যালয়ে ভর্তি করা হতো না কেন?
ক. সামাজিক বাধা খ. পারিবারিক বাধা
গ. সাংস্কৃতিক বাধা ঘ. ধর্মীয় বাধা
উত্তর: ক. সামাজিক বাধা
৩৩। কোন সংস্থা ৮ মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে ঘোষণা করে?
ক. জাতিসংঘ খ. সার্ক গ. আসিয়ান ঘ. ইইউ
উত্তর: ক. জাতিসংঘ
৩৪। বাংলাদেশে প্রতি ঘণ্টায় কতজন নারী নির্যাতিত হয়?
ক. পাঁচজন খ. চারজন গ. দুজন ঘ. একজন
উত্তর: ঘ. একজন
৩৫। কোনটি পারিবারিকভাবে নারী নির্যাতনের বিশেষ কারণ?
ক. দারিদ্র্য খ. শিক্ষা
গ. যৌতুক ঘ. নিম্ন সামাজিক মর্যাদা
উত্তর: গ. যৌতুক
৩৬। ‘পায়রাবন্দ’ গ্রাম কোন জেলায় অবস্থিত?
ক. গাইবান্ধা খ. কুড়িগ্রাম
গ. রংপুর ঘ. নীলফামারী
উত্তর: গ. রংপুর
৩৭। বেগম রোকেয়া কোথায় সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল প্রতিষ্ঠা করেন?
ক. মেদিনীপুর খ. রামপুর
গ. ভাগলপুর ঘ. নবাবপুর
উত্তর: গ. ভাগলপুর
৩৮। কত সালে প্রথম সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল প্রতিষ্ঠা করা হয়?
ক. ১৯০৩ খ. ১৯০৪ গ. ১৯০৫ ঘ. ১৯১১
উত্তর: গ. ১৯০৫
৩৯। বেগম রোকেয়া কার নামানুসারে সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল প্রতিষ্ঠা করেন?
ক. ভাই খ. স্বামী গ. বাবা ঘ. ছেলে
উত্তর: খ. স্বামী
৪০। ভাগলপুর থেকে পরবর্তী কোথায় সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল প্রতিষ্ঠা করা হয়?
ক. ত্রিপুরা খ. আসাম গ. মেঘালয় ঘ. কলকাতায়
উত্তর: ঘ. কলকাতায়
৪১। সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল কখন প্রতিষ্ঠিত হয়?
ক. ১৯০৫ খ. ১৯০৭ গ. ১৯০৯ ঘ. ১৯১১
উত্তর: ঘ. ১৯১১
৪২। সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল কত সালে প্রাথমিক বিদ্যালয়ের স্বীকৃতি পায়?
ক. ১৯১০ খ. ১৯১৫ গ. ১৯১৭ ঘ. ১৯২০
উত্তর: খ. ১৯১৫
৪৩। নারীরা কত সালে নারী শ্রমিকের ন্যায্য মজুরি ও আট ঘণ্টা শ্রমের দাবিতে রাজপথে আন্দোলন করে?
ক. ১৮৫৬ খ. ১৯৫৭ গ. ১৮৫৯ ঘ. ১৮৭৫
উত্তর: খ. ১৮৫৭।
পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল
সিদ্দিকুর রহমান, সিনিয়র শিক্ষক
প্রগতি মডেল স্কুল এন্ড কলেজ, ঢাকা