বাংলাদেশ ও বিশ্বপরিচয়
অধ্যায়-১৩
প্রিয় শিক্ষার্থী, আজ গতকালের পর বাংলাদেশ ও বিশ্বপরিচয়ের অধ্যায়-১৩ থেকে ‘সঠিক উত্তরটি লেখো’ প্রশ্ন দেওয়া হলো।
প্রশ্ন: সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো।
৬। বিশ্বের দেশগুলোর জন্য কোনটি খুবই প্রয়োজন?
ক. ভ্রাতৃত্ব ও বন্ধুত্ব খ. বন্ধুত্ব ও সহযোগিতা
গ. সম্প্রীতি ও সহযোগিতা ঘ. ভ্রাতৃত্ব ও সম্প্রীতি
উত্তর: ক. ভ্রাতৃত্ব ও বন্ধুত্ব
৭। দক্ষিণ এশিয়ার কতটি দেশ সার্কের সদস্য?
ক. পাঁচ খ. ছয় গ. সাত ঘ. আট। উত্তর: ঘ. আটটি
৮। বিশ্বে এ পর্যন্ত কয়টি বিশ্বযুদ্ধ হয়েছে?
ক. দুই খ. তিন গ. চার ঘ. পাঁচ। উত্তর: ক. দুই
৯। বিশ্বযুদ্ধগুলোয় কত মানুষ নিহত হয়েছে?
ক. শত শত খ. হাজার হাজার গ. লাখ লাখ ঘ. কোটি কোটি
উত্তর: ঘ. কোটি কোটি
১০। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানে কী ধরনের বোমা ফেলা হয়?
ক. আণবিক খ. মিসাইল গ. পারমাণবিক ঘ. হাইড্রোজেন
উত্তর: গ. পারমাণবিক
১১। কোনটি বিশ্বের সব রাষ্ট্রের মানুষকে ভীত করে তোলে?
ক. ১ম বিশ্বযুদ্ধের ভয়াবহতা খ. ২য় বিশ্বযুদ্ধের ভয়াবহতা
গ. আফগানিস্তান যুদ্ধ ঘ. ইরাক যুদ্ধ
উত্তর: খ. দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতা।
সিনিয়র শিক্ষক, প্রগতি মডেল স্কুল এন্ড কলেজ, ঢাকা
পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল