বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-১৩

পাহাড়পুর বৌদ্ধবিহার
পাহাড়পুর বৌদ্ধবিহার

প্রিয় শিক্ষার্থী, বাংলাদেশ ও বিশ্বপরিচয়ের অধ্যায়-১৩ থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
৫২। বাংলাদেশ ইউনেসকোতে যোগ দেয় ১৯৭২ সালের —
ক. ১৫ অক্টোবর খ. ১৬ অক্টোবর
গ. ২৬ অক্টোবর ঘ. ২৭ অক্টোবর
উত্তর: ঘ. ২৭ অক্টোবর
৫৩। বাংলাদেশ ইউনেসকো কমিশন গঠন করে কত সালে?
ক. ১৯৪৫ সালে খ. ১৯৪৬ সালে
গ. ১৯৭২ সালে ঘ. ১৯৭৩ সালে
উত্তর: ঘ. ১৯৭৩ সালে

৫৪। কোন সংস্থাটির সহযোগিতায় ২১ ফেব্রুয়ারি সারা বিশ্বে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ হিসেবে স্বীকৃতি লাভ করে?
ক. ইউনেসকো খ. হু গ. ফাও ঘ. ইউনিসেফ
উত্তর: ক. ইউনেসকো
৫৫। পাহাড়পুর বৌদ্ধবিহার সংরক্ষণে কোন সংস্থাটি সহায়তা করেছে?
ক. ইউনেসকো খ. হু গ. ফাও ঘ. ইউনিসেফ
উত্তর: ক. ইউনেসকো
৫৬। ‘ফাও’ প্রতিষ্ঠিত হয় কত সালে?
ক. ১৯৪৫ সালে খ. ১৯৪৬ সালে
গ. ১৯৭২ সালে ঘ. ১৯৭৩ সালে
উত্তর: ক. ১৯৪৫ সালে
৫৭। ‘ফাও’-এর সদস্যরাষ্ট্র কতটি?
ক. ১৯৩টি খ. ১৮৯টি গ. ১৮৭টি ঘ. ১৮৫টি
উত্তর: গ. ১৮৭টি
৫৮। ফাও-এর প্রধান লক্ষ্য হলো—
i. কৃষি উৎপাদন বৃদ্ধি ii. খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা
iii. জীবনমান উন্নয়ন করা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii গ. i, ii ও iii ঘ. iii
উত্তর: গ. i, ii ও iii
৫৯। বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রতিষ্ঠিত হয় কোন তারিখে?
ক. ৬ এপ্রিল খ. ৭ এপ্রিল গ. ৮ এপ্রিল ঘ. ৯ এপ্রিল
উত্তর: খ. ৭ এপ্রিল
৬০। বিশ্ব স্বাস্থ্য সংস্থা অবস্থিত —
ক. রোমে খ. প্যারিসে গ. জেনেভায় ঘ. হেগে
উত্তর: গ. জেনেভায়
৬১। ‘ইউনাইটেড নেশনস ফান্ড ফর পপুলেশন অ্যাকটিভিটিজ’ কত সালে প্রতিষ্ঠিত হয়?
ক. ১৯৪৫ সালে খ. ১৯৪৬ সালে
গ. ১৯৬৯ সালে ঘ. ১৯৭৯ সালে
উত্তর: গ. ১৯৬৯ সালে
৬২। ‘ইউনাইটেড নেশনস ফান্ড ফর পপুলেশন অ্যাকটিভিটিজ’-এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
ক. জেনেভা খ. হেগ গ. প্যারিস ঘ. নিউইয়র্ক
উত্তর: ঘ. নিউইয়র্ক
৬৩। ইউএনএফপিএ-এর সহায়তায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগটি চালু হয়?
ক. আরবি বিভাগ খ. আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ
গ. ইংরেজি বিভাগ ঘ. পপুলেশন সায়েন্স বিভাগ
উত্তর: ঘ. পপুলেশন সায়েন্স বিভাগ
৬৪। ন্যাম হলো—
ক. সামরিক জোট খ.অর্থনৈতিক জোট
গ. আঞ্চলিক জোট ঘ. জোট নিরপেক্ষ
উত্তর: ঘ. জোট নিরপেক্ষ
৬৫। ন্যাম কত সালে প্রতিষ্ঠিত হয়?
ক. ১৯৪৫ সালে খ. ১৯৪৬ সালে
গ. ১৯৬১ সালে ঘ. ১৯৬৯ সালে
উত্তর: গ. ১৯৬১ সালে
৬৬। নিচের কোন নামটি জোট নিরপেক্ষ আন্দোলন প্রতিষ্ঠার সঙ্গে জড়িত?
i. যোসেফ ব্রজ টিটো ii. জওহরলাল নেহরু
iii.গামাল আবদেল নাসের
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii গ. i, ii ও iii ঘ. iii
উত্তর: গ. i, ii ও iii.
৬৭। গামাল আবদেল নাসের কোন দেশের প্রেসিডেন্ট ছিলেন?
ক. ভারত খ.যুগোস্লাভিয়া গ.যুক্তরাষ্ট্র ঘ.মিসর
সঠিক উত্তর: ঘ. মিসর।

সহকারী শিক্ষক, পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, পিরোজপুর

পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল