অধ্যায়-১৩
প্রিয় শিক্ষার্থী, বাংলাদেশ ও বিশ্বপরিচয়ের অধ্যায়-১৩ থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
৬৮। সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে গঠিত হয় নিচের কোন জোটটি?
ক. ন্যাম খ. ন্যাটো গ. ওয়ারশ ঘ. ইইউ
উত্তর: গ. ওয়ারশ
৬৯। বিশ্বের মুসলমান প্রধান দেশগুলোর একটি আন্তর্জাতিক সংগঠন—
ক. ওআইসি খ. ন্যাম
গ. ন্যাটো ঘ. আরব লিগ
উত্তর: ক. ওআইসি
৭০। ওআইসির সদস্যসংখ্যা কতটি?
ক. ৫৬টি খ. ৫৭টি গ. ১৮৯টি ঘ. ১৯৩টি
উত্তর: খ. ৫৭টি
৭১। ওআইসির সদর দপ্তর অবস্থিত?
ক. কায়রোয় খ. সৌদি আরবে
গ. জেদ্দায় ঘ. তেহরানে
উত্তর: গ. জেদ্দায়
৭২। ওআইসি কত সালে প্রতিষ্ঠিত হয়?
ক. ১৯৪৫ সালে খ. ১৯৪৬ সালে
গ. ১৯৬১ সালে ঘ. ১৯৬৯ সালে
উত্তর: ঘ. ১৯৬৯ সালে
৭৩। বাংলাদেশ কত সালে ওআইসির সদস্যপদ লাভ করে?
ক. ১৯৪৫ সালে খ. ১৯৪৬ সালে
গ. ১৯৭২ সালে ঘ. ১৯৭৩ সালে
উত্তর: গ. ১৯৭২ সালে
৭৪। ইউরোপীয় ইউনিয়ন গঠিত হয়—
ক. ১৯৪৫ সালে খ. ১৯৪৬ সালে
গ. ১৯৫৭ সালে ঘ. ১৯৬৯ সালে
উত্তর: গ. ১৯৫৭ সালে
৭৫। ইউরোপীয় ইউনিয়নের সদস্যসংখ্যা—
ক. ২৬ খ. ২৭ গ. ২৮ ঘ. ৩০
উত্তর: খ. ২৭
৭৬। ইউরোপীয় ইউনিয়নের প্রধান কার্যালয়-
ক. ব্রাসেলসে খ জেদ্দায়
গ. কায়রোয় ঘ. জেনেভায়
উত্তর: ক. ব্রাসেলসে।
পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল
মুহাম্মদ মিজানুর রহমান
সহকারী শিক্ষক, পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, পিরোজপুর