অধ্যায়-১৩
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয়ের অধ্যায়-১৩ থেকে ‘সঠিক উত্তরটি লেখো’ প্রশ্ন দেওয়া হলো।
প্রশ্ন: সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো।
১৭। রৌশনারা প্রতিরক্ষা পরিষদের ভূমিকা সম্পর্কিত পত্রিকায় একটি প্রতিবেদন পড়ছিল। রৌশনারা পঠিত পরিষদটি কীভাবে শান্তিরক্ষায় কাজ করে?
ক. সামরিক শক্তি ব্যবহার করে
খ. অর্থনৈতিক শক্তি ব্যবহার করে
গ. রাজনৈতিক শক্তি ব্যবহার করে
ঘ. দুদেশের মধ্যে সম্পর্ক জোরদার করে
উত্তর: ক. সামরিক শক্তি ব্যবহার করে
১৮। বাংলাদেশ সেনাবাহিনী কীভাবে দায়িত্ব পালন করে বিশ্বে সুনাম কুড়িয়েছে?
ক. নিষ্ঠা ও সাহসিকতার সঙ্গে
খ. ধৈর্য ও ধীরতার সঙ্গে
গ. নিষ্ঠা ও দ্রুততার সঙ্গে
ঘ. ধৈর্য ও ঐকান্তিকতার সঙ্গে
উত্তর: ক. নিষ্ঠা ও সাহসিকতার সঙ্গে
১৯। জাতিসংঘ কীভাবে শান্তিরক্ষার কাজ করে?
ক. সদস্য দেশগুলোর অর্থনৈতিক শক্তি ব্যবহার করে
খ. সদস্য দেশগুলোর রাজনৈতিক শক্তি ব্যবহার করে
গ. সদস্য দেশগুলোর সামরিক শক্তি ব্যবহার করে
ঘ. সদস্য দেশগুলোর সাংস্কৃতিক শক্তি ব্যবহার করে
উত্তর: গ. সদস্য দেশগুলোর সামরিক শক্তি ব্যবহার করে।
২০। নিধি আন্তর্জাতিক একটি সংস্থা সম্পর্কে অবগত হয়, যে সংস্থাটির নিজস্ব সামরিক বাহিনী না থাকা সত্ত্বেও বিশ্বব্যাপী শান্তিরক্ষায় কাজ করে। নিধি অবগত হওয়া সংস্থাটি কীভাবে শান্তিরক্ষার কাজ করে?
ক. স্থায়ী সদস্য দেশগুলোর সামরিক শক্তি ব্যবহার করে
খ. অস্থায়ী সদস্য দেশগুলোর সামরিক শক্তি ব্যবহার করে
গ. স্থায়ী সদস্য দেশগুলোর অর্থনৈতিক শক্তি ব্যবহার করে
ঘ. সব সদস্য দেশগুলোর সামরিক শক্তি ব্যবহার করে
উত্তর: ঘ. সব সদস্য দেশগুলোর সামরিক শক্তি ব্যবহার করে
২১। কোনটি অছি পরিষদের কাজ?
ক. অনুন্নত অঞ্চলের অধিবাসীদের স্বাধীনতা দেওয়া খ. উন্নত অঞ্চলের অধিবাসীদের স্বাধীনতা দেওয়া
গ. পরাধীন অঞ্চলের অধিবাসীদের স্বাধীনতা দেওয়া
ঘ. স্বাধীন রাষ্ট্রের উন্নয়নে কাজ করা
উত্তর: ক. অনুন্নত অঞ্চলের অধিবাসীদের স্বাধীনতা দেওয়া
২২। সীমানা-সংক্রান্ত বিরোধ মীমাংসায় কোনটি ভূমিকা রাখে?
ক. সাধারণ পরিষদ খ. নিরাপত্তা পরিষদ
গ. আন্তর্জাতিক আদালত ঘ. অছি পরিষদ
উত্তর: গ. আন্তর্জাতিক আদালত।
পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল
সিদ্দিকুর রহমান, সিনিয়র শিক্ষক
প্রগতি মডেল স্কুল এন্ড কলেজ, ঢাকা