অধ্যায়-১৩
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয়ের অধ্যায়-১৩ থেকে ‘সঠিক উত্তরটি লেখো’ প্রশ্ন দেওয়া হলো।
প্রশ্ন: সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো।
৩৩. বিশ্ব স্বাস্থ্য দিবস কত তারিখে পালিত হয়?
ক. ৫ এপ্রিল খ. ৬ এপ্রিল গ. ৭ এপ্রিল ঘ. ৮ এপ্রিল
উত্তর: গ. ৭ এপ্রিল।
৩৪. কত সালে সার্ক গঠিত হয়?
ক. ১৯৮০ খ. ১৯৮২ গ. ১৯৮৫ ঘ. ১৯৮৮
উত্তর: গ. ১৯৮৫
৩৫. দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানে কত লোক মারা যায়?
ক. শত শত খ. হাজার হাজার
গ. লাখ লাখ ঘ. কোটি কোটি
উত্তর: ঘ. কোটি কোটি
৩৬. বর্তমানে জাতিসংঘের সাধারণ পরিষদের সদস্য কয়টি রাষ্ট্র?
ক. ১৯০ খ. ১৯১ গ. ১৯২ ঘ. ১৯৩
উত্তর: (ঘ. ১৯৩
৩৭. সাধারণ পরিষদের সভাপতি কীভাবে নির্বাচিত হন?
ক. সদস্য রাষ্ট্রগুলোর ভোটে
খ. মহাসচিব সরাসরি নিয়োগ করেন
গ. নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের ভোটে
ঘ. নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যদের ভোটে
উত্তর: ক. সদস্য রাষ্ট্রগুলোর ভোটে
৩৮. কোনটি জাতিসংঘের প্রতিরক্ষা পরিষদ?
ক. সাধারণ পরিষদ খ. নিরাপত্তা পরিষদ
গ. অছি পরিষদ ঘ. জাতিসংঘ সচিবালয়
উত্তর খ. নিরাপত্তা পরিষদ
৩৯. নিরাপত্তা পরিষদের কাজ কী?
ক. বিশ্বশান্তি ও উন্নয়ন খ. বিশ্বশান্তি ও নিরাপত্তা
গ. বিশ্বশান্তি ও দারিদ্র্য দূরীকরণ
ঘ. বিশ্বশান্তি ও নারী অধিকার প্রতিষ্ঠা
উত্তর: খ. বিশ্বশান্তি ও নিরাপত্তা
৪০. নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য কত বছরের জন্য নির্বাচন করা হয়?
ক. দুই খ. তিন গ. চার ঘ. পাঁচ
উত্তর: ক. দুই
৪১. বিভিন্ন দেশে মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন কোন পরিষদের কাজ?
ক. সাধারণ পরিষদ খ. নিরাপত্তা পরিষদ
গ. অর্থনৈতিক ও সামাজিক পরিষদ
ঘ. জাতিসংঘ সচিবালয়
উত্তর: গ. অর্থনৈতিক ও সামাজিক পরিষদ
৪২. অর্থনৈতিক ও সামাজিক পরিষদের অন্যতম কাজ কোনটি?
ক. বেকার সমস্যার সমাধান
খ. প্রশাসনিক কাজ পরিচালনা
গ. নিরাপত্তা রক্ষা ঘ. বিরোধ মীমাংসা
উত্তর: ক. বেকার সমস্যার সমাধান
৪৩. শিশু, নারী অধিকার ও মানবাধিকার সংরক্ষণ কোন পরিষদের অন্যতম কাজ?
ক. সাধারণ পরিষদ খ. নিরাপত্তা পরিষদ
গ. অর্থনৈতিক ও সামাজিক পরিষদ ঘ. অছি পরিষদ
উত্তর: গ. অর্থনৈতিক ও সামাজিক পরিষদ
৪৪. জাতিসংঘের সচিবালয় কীভাবে পরিচালিত হয়?
ক. মহাসচিবকে নিয়ে
খ. মহাসচিব ও কর্মকর্তাদের নিয়ে
গ. মহাসচিব ও কর্মচারীদের নিয়ে
ঘ. মহাসচিব, কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে
উত্তর : ঘ. মহাসচিব, কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে
পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল
সিদ্দিকুর রহমান, সিনিয়র শিক্ষক
প্রগতি মডেল স্কুল এন্ড কলেজ, ঢাকা