বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-১৬ 
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় বইয়ের অধ্যায়-৬ থেকে যোগ্যতাভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন দেওয়া হলো।

১৪। ভূমিকম্পের সময় পাকা দালানে থাকলে কী করতে হবে?
ক. ঝোলানো ছবির পাশে দাঁড়াতে হবে
খ. বিমের পাশে দাঁড়াতে হবে
গ. বারান্দায় গিয়ে দাঁড়াতে হবে
ঘ. জানালার পাশে দাঁড়াতে হবে
উত্তর: খ. বিমের পাশে দাঁড়াতে হবে
১৫। ভূমিকম্পের সময় তুমি বিছানায় শুয়ে থাকলে কী করবে?
ক. ছোটাছুটি করবে
খ. দৌড়ে ঘর থেকে বেরিয়ে যাবে
গ. বিমের পাশে গিয়ে দাঁড়াবে
ঘ. বালিশ দিয়ে মাথা ঢেকে দেবে
উত্তর: ঘ. বালিশ দিয়ে মাথা ঢেকে দেবে
১৬। দুর্যোগের পূর্বাভাস জানতে পারলে তুমি কীভাবে মানুষকে সতর্ক করবে?
ক. মাইকযোগে প্রচার করে খ. হৈ-হুল্লোড় করে
গ. বাড়িতে বাড়িতে গিয়ে ঘ. সভা সমিতি করে
উত্তর: ক. মাইকযোগে প্রচার করে
১৭। জলবায়ু পরিবর্তনের ফলে কী ধরনের প্রভাব পড়বে?
ক. গড় তাপমাত্রা হ্রাস পাবে
খ. ঘূর্ণিঝড়ের সংখ্যা হ্রাস পাবে
গ. মাটির লবণাক্ততা হ্রাস পাবে
ঘ. বারবার ভয়াবহ বন্যা হবে
উত্তর: ঘ. বারবার ভয়াবহ বন্যা হবে
১৮। গ্রামের মানুষ খাবার পানি, চাষাবাদ ও পশুপালনের জন্য সরাসরি বৃষ্টির ওপর নির্ভরশীল। গ্রামটি কোন অঞ্চলে অবস্থিত?
ক. উত্তরাঞ্চলে খ. দক্ষিণাঞ্চলে
গ. পূর্বাঞ্চলে ঘ. পশ্চিমাঞ্চলে
উত্তর:ক. উত্তরাঞ্চলে
১৯। বিনা কারণে বন্য প্রাণী হত্যা করলে নিচের কোনটি ঘটতে পারে?
ক. জলবায়ুর পরিবর্তন খ. প্রাকৃতিক দূষণ
গ. প্রাকৃতিক ভারসাম্য বিনষ্ট ঘ. পৃথিবীর বিলুপ্তি
উত্তর: গ. প্রাকৃতিক ভারসাম্য বিনষ্ট
২০। পরিবেশদূষণের জন্য নিচের কোন কারণটি সবচেয়ে দায়ী?
ক. সম্পদের অপ্রতুলতা খ. সচেতনতার অভাব
গ. সময়ের অপ্রতুলতা ঘ. আইনের সীমাবদ্ধতা
উত্তর: খ. সচেতনতার অভাব
২১। বাংলাদেশে শতকরা কত ভাগ এলাকায় বিভিন্ন ধরনের দুর্যোগ ঘটে?
ক. ৪৪ ভাগ খ. ৫৪ ভাগ গ. ৬৪ ভাগ ঘ. ৭৫ ভাগ
উত্তর: গ. ৬৪ ভাগ
২২। পৃথিবীর বিভিন্ন দেশে দুর্যোগের কারণ কোনটি?
ক. প্রাকৃতিক ও সাংস্কৃতিক খ. প্রাকৃতিক ও সামাজিক
গ. প্রাকৃতিক ও অর্থনৈতিক
ঘ. প্রাকৃতিক ও রাজনৈতিক
উত্তর: খ. প্রাকৃতিক ও সামাজিক
২৩। বায়ু, তাপ, বৃষ্টিপাত প্রভৃতির কত সময়ের গড় অবস্থাকে আবহাওয়া বলে?
ক. ১ থেকে ৫ দিনের খ. ১ থেকে ৬ দিনের
গ. ১ থেকে ৭ দিনের ঘ. ১ থেকে ৮ দিনের
উত্তর: গ. ১ থেকে ৭ দিনের।
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল
সিনিয়র শিক্ষক
প্রগতি মডেল স্কুল এন্ড কলেজ, ঢাকা