বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-৬ 
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় বইয়ের অধ্যায়-৬ থেকে যোগ্যতাভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

২৪। সাধারণত কত বছরের আবহাওয়ার গড়কে জলবায়ু বলা হয়?
ক. ১০ বছরের বেশি সময়
খ. ২০ বছরের বেশি সময়
গ. ৩০ বছরের বেশি সময়
ঘ. ৩৫ বছরের বেশি সময়
উত্তর: গ. ৩০ বছরের বেশি সময়
২৫। নদীভাঙনের ফলে প্রতিবছর কত মানুষ গৃহহীন হয়?
ক. শত শত খ. হাজার হাজার
গ. লক্ষ লক্ষ ঘ. কোটি কোটি
উত্তর: গ. লক্ষ লক্ষ
২৬। কোনটি নদীভাঙনের অন্যতম কারণ?
ক. নদী খনন খ. বালু উত্তোলন
গ. ভূমিকম্প ঘ. মারাত্মক বন্যা
উত্তর: ঘ. মারাত্মক বন্যা
২৭। কোনটির ফলে জলবায়ুর পরিবর্তন ঘটছে?
ক. প্রাকৃতিক ও মানুষের কর্মকাণ্ড
খ. প্রাকৃতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ড
গ. প্রাকৃতিক ও রাজনৈতিক কর্মকাণ্ড
ঘ. প্রাকৃতিক ও অর্থনৈতিক কর্মকাণ্ড
উত্তর: ক. প্রাকৃতিক ও মানুষের কর্মকাণ্ড
২৮। কোনটি বাংলাদেশের জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগ?
ক. আইলা খ. ক্যাটরিনা
গ. আশ্বিনী ঘ. কালবৈশাখী
উত্তর: ক. আইলা
২৯। কোনটি বাংলাদেশের জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগ?
ক. ক্যাটরিনা খ. সিডর
গ. আশ্বিনী ঘ. কালবৈশাখী
উত্তর: খ. সিডর
৩০। বাংলাদেশের কোন অঞ্চলটি দুর্যোগপ্রবণ এলাকা হিসেবে বিশেষভাবে উলে্লখযোগ্য?
ক. দক্ষিণের সমুদ্র উপকূলীয় অঞ্চল
খ. পূর্বাঞ্চল
গ. পশ্চিমাঞ্চল ঘ. মরুভূমি অঞ্চল
উত্তর: ক. দক্ষিণের সমুদ্র উপকূলীয় অঞ্চল
৩১। কোনটি নদীভাঙনের মানবসৃষ্ট কারণ?
ক. অপরিকল্পিত নদী খনন
খ. জোয়ার-ভাটা
গ. বন্যা ঘ. ভূমিকম্প
উত্তর: ক. অপরিকল্পিত নদী খনন।

# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল
সিদ্দিকুর রহমান, সিনিয়র শিক্ষক
প্রগতি মডেল স্কুল এন্ড কলেজ, ঢাকা