বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-৬ 
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় বইয়ের অধ্যায়-৬ থেকে যোগ্যতাভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন দেওয়া হলো।
৪৪। নদীভাঙনের মানবসৃষ্ট কারণ কোনটি?
ক. অতিবৃষ্টি খ. জোয়ার-ভাটা গ. ভূমিকম্প ঘ. অপরিকল্পিত নদী খনন
উত্তর: ঘ. অপরিকল্পিত নদী খনন
৪৫। নদীভাঙনের প্রধান প্রাকৃতিক কারণ কোনটি?
ক. নদী তীরবর্তী গাছপালা কাটা খ. বালু উত্তোলন
গ. নদী খনন ঘ. ভূমিকম্প
উত্তর: ঘ. ভূমিকম্প
৪৬। নদীভাঙনের অন্যতম কারণ কোনটি?
ক. বালু উত্তোলন খ. নদী তীরবর্তী গাছপালা কাটা
গ. জোয়ার-ভাটা ঘ. মারাত্মক বন্যা
উত্তর: ঘ. মারাত্মক বন্যা
৪৭। কোনটি নদীভাঙনের মানবসৃষ্ট কারণ?
ক. মারাত্মক বন্যা খ. জোয়ার-ভাটা গ. ভূমিকম্প ঘ. বালু উত্তোলন
উত্তর: ঘ. বালু উত্তোলন
৪৮। নদীর স্বাভাবিক প্রবাহ কমে যাওয়ার কারণ কী?
ক. বন্যা খ. খরা গ. ভূমিকম্প ঘ. নদীভাঙন। উত্তর: খ. খরা
৪৯। ছোট ছোট ভূমিকম্প বড় ভূমিকম্পের পূর্বাভাস—মতামতটি কাদের?
ক. আবহাওয়াবিদদের খ. পরিবেশবিদদের
গ. বিশেষজ্ঞদের গ. বিজ্ঞানীদের
উত্তর: ঘ. বিজ্ঞানীদের
৫০। কোন সময় নদীভাঙন মারাত্মক রূপ ধারণ করে?
ক. ভূমিকম্পের খ. বন্যার গ. জোয়ারের ঘ. ভাটার। উত্তর: খ. বন্যার।
সিনিয়র শিক্ষক, প্রগতি মডেল স্কুল এন্ড কলেজ, ঢাকা