বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-৭

প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় বইয়ের অধ্যায়-৭ থেকে যোগ্যতাভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

১১. কোনটি মৌলিক মানবাধিকার?
ক. আইনের চোখে সব মানুষ সমান
খ. আইনের চোখে সব মানুষ অপরাধী
গ. সব মানুষ জন্মগতভাবে পরাধীন
ঘ. কাউকে গ্রেপ্তার করা যাবে না
উত্তর: ক. আইনের চোখে সব মানুষ সমান
১২. মানুষের জীবনকে ভালোভাবে গড়ে তুলতে সাহায্য করে—
ক. মানবাধিকারগুলো খ. মৌলিক চাহিদাগুলো
গ. সামাজিক অধিকারগুলো
ঘ. অর্থনৈতিক অধিকারগুলো
উত্তর: ক. মানবাধিকারগুলো
১৩. মানবাধিকার কাদের ক্ষেত্রে প্রযোজ্য?
ক. আইনজীবীদের খ. সমাজপতিদের
গ. সমাজকর্মীদের ঘ. আমাদের সবার উত্তর: ঘ. আমাদের সবার
১৪. কোনটি মানবাধিকারবিরোধী কাজ?
ক. স্বাধীনভাবে চলাফেরা
খ. মত প্রকাশের স্বাধীনতা
গ. শিশু ও নারী পাচার ঘ. সম্পত্তির অধিকার
উত্তর: গ. শিশু ও নারী পাচার
১৫. অনেক শিশু খেতে কাজ করে। এর কারণ হিসেবে তুমি কোনটিকে চিহ্নিত করবে?
ক. নিরক্ষরতা খ. বেকারত্ব
গ. খাদ্যাভাব ঘ. দারিদ্র্য
উত্তর: ঘ. দারিদ্র্য
১৬. গ্রামের সব মানুষের মধ্যে সম্প্রীতি তৈরি করতে হবে। এ ক্ষেত্রে কী করতে হবে?
ক. রাজনৈতিক অধিকার বাস্তবায়ন
খ. অর্থনৈতিক অধিকার বাস্তবায়ন
গ. সামাজিক অধিকার বাস্তবায়ন
ঘ. মানবাধিকারের বাস্তবায়ন
উত্তর: ঘ. মানবাধিকারের বাস্তবায়ন
১৭. মানবাধিকার বাস্তবায়ন হলে কোনটি ঘটবে বলে তুমি মনে করো?
ক. তারা মর্যাদার সঙ্গে বসবাস করতে পারবে
খ. তারা অধিক পরিমাণ আয় করতে পারবে
গ. শিশুরা ভালোভাবে কাজ করতে পারবে
ঘ. প্রভাবশালীদের মর্যাদা রক্ষা হবে
উত্তর: ক. তারা মর্যাদার সঙ্গে বসবাস করতে পারবে
১৮. তাসফিয়াদের এলাকায় সব মানুষের শিক্ষার অধিকার নিশ্চিত করা হয়েছে। তাসফিয়াদের এলাকায় নিশ্চিতকৃত ওই অধিকারটি কোন ধরনের?
ক. প্রধান সামাজিক অধিকার
খ. প্রধান রাজনৈতিক অধিকার
গ. প্রধান মানবাধিকার
ঘ. প্রধান অর্থনৈতিক অধিকার
উত্তর: গ. প্রধান মানবাধিকার।
সিনিয়র শিক্ষক, প্রগতি মডেল স্কুল এন্ড কলেজ, ঢাকা
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল