বাংলাদেশ ও বিশ্বপরিচয়
অধ্যায়-৭
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় বইয়ের অধ্যায়-৭ থেকে যোগ্যতাভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
১৯. কোনটি জঘন্যতম মানবাধিকারবিরোধী কাজ?
ক. শিশু ও নারী পাচার খ. গৃহকর্মী নির্যাতন
গ. শিশুশ্রম ঘ. মজুরিবৈষম্য
উত্তর: ক. শিশু ও নারী পাচার
২০. কোন এলাকায় খেয়াল খুশিমতো কাউকে গ্রেপ্তার ও আটক করা হয় না। এ থেকে তুমি কোন সিদ্ধান্তে উপনীত হতে পারো?
ক. এলাকায় অর্থনৈতিক অধিকার বাস্তবায়িত
খ. এলাকায় রাজনৈতিক অধিকার বাস্তবায়িত
গ. এলাকায় মানবাধিকার বাস্তবায়িত
ঘ. এলাকায় সামাজিক অধিকার বাস্তবায়িত
উত্তর: গ. এলাকায় মানবাধিকার বাস্তবায়িত
২১. শহুরে বা গ্রামে অনেক ক্ষেত্রে কারা শারীরিক নির্যাতনের শিকার হয়?
ক. নারীরা খ. ছাত্রছাত্রীরা গ. শিশুরা ঘ. বয়স্করা
উত্তর: গ. শিশুরা
২২. মেয়েশিশু ও মহিলাদের বিদেশে কিসের জন্য বিক্রি করে দেওয়া হয়?
ক. কাজের জন্য খ. গানের জন্য
গ. নাচের জন্য ঘ. চাকরি করার জন্য
উত্তর: ক. কাজের জন্য
২৩. নিজ নিজ ধর্ম পালন করার অধিকার কোন ধরনের অধিকার?
ক. জন্মগত খ. মৌলিক গ. রাষ্ট্রীয় ঘ. মানবিক
উত্তর: খ. মৌলিক
২৪. কোনটি মানবাধিকার নয়?
ক. নিরাপত্তা লাভের অধিকার
খ. শিক্ষার অধিকার
গ. সম্পত্তির অধিকার
ঘ. কাউকে আটক করার অধিকার
উত্তর: ঘ. কাউকে আটক করার অধিকার
২৫. কোনটি মৌলিক মানবাধিকার?
ক. সব মানুষ জন্মগতভাবে স্বাধীন
খ. সব মানুষ জন্মগতভাবে স্বাধীন নয়
গ. সব মানুষ জন্মগতভাবে অসহায়
ঘ. সব মানুষ জন্মগতভাবে নিরপত্তাহীন
উত্তর: ক. সব মানুষ জন্মগতভাবে স্বাধীন
২৬. শিক্ষা গ্রহণের অধিকার কোন ধরনের অধিকার?
ক. সামাজিক অধিকার খ. রাজনৈতিক অধিকার
গ. মৌলিক অধিকার ঘ. অর্থনৈতিক অধিকার
উত্তর: গ. মৌলিক অধিকার
২৭. কাউকে খেয়াল-খুশিমতো গ্রেপ্তার ও আটক না করা কী ধরনের অধিকার?
ক. নিরাপত্তা লাভের অধিকার
খ. সামাজিক অধিকার
গ. বিচার পাওয়ার অধিকার
ঘ. মৌলিক মানবাধিকার
উত্তর: ঘ. মৌলিক মানবাধিকার।
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল
সিদ্দিকুর রহমান, সিনিয়র শিক্ষক
প্রগতি মডেল স্কুল এন্ড কলেজ, ঢাকা