বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-৭

প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় বইয়ের অধ্যায়-৭ থেকে যোগ্যতাভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

২৮. নিজের চিন্তা ও মত প্রকাশের অধিকার কী ধরনের অধিকার?
ক. সামাজিক অধিকার খ. মতামত প্রকাশের অধিকার
গ. মৌলিক মানবাধিকার ঘ. রাজনৈতিক অধিকার
উত্তর: গ. মৌলিক মানবাধিকার
২৯. কোনটি মৌলিক মানবাধিকার?
ক. আইনের চোখে সব মানুষ অসমান
খ. সব মানুষ জন্মগতভাবে পরাধীন
গ. সবার বিচার পাওয়ার অধিকার নেই
ঘ. নারী-পুরুষের সমান অধিকার
উত্তর: ঘ. নারী-পুরুষের সমান অধিকার
৩০. মানুষের ভালো গুণগুলোকে বিকশিত হতে সাহায্য করে—
ক. মানবাধিকার খ. সামাজিক অধিকার
গ. রাজনৈতিক অধিকার ঘ. সাংস্কৃতিক অধিকার
উত্তর: ক. মানবাধিকার
৩১. জন্মগতভাবে সব মানুষ কেমন?
ক. স্বাধীন খ. পরাধীন
গ. সচেতন ঘ. অধিকারহীন
উত্তর: ক. স্বাধীন
৩২. প্রত্যেকেরই কোনটির অধিকার রয়েছে?
ক. শিক্ষার খ. দেশভ্রমণের
গ. গাড়ি কেনার ঘ. অত্যাচারের
উত্তর: ক. শিক্ষার
৩৩. কোনটি সমাজে শান্তি প্রতিষ্ঠায় সাহায্য করে?
ক. মানবাধিকার খ. সামাজিক অধিকার
গ. অর্থনৈতিক অধিকার
ঘ. রাজনৈতিক অধিকার
উত্তর: ক. মানবাধিকার
৩৪. সুন্দর সমাজ প্রতিষ্ঠায় কোনটির বিকল্প নেই?
ক. মানবাধিকার খ. সামাজিক অধিকার
গ. অর্থনৈতিক অধিকার
ঘ. রাজনৈতিক অধিকার
উত্তর: ক. মানবাধিকার
৩৫. কোন ক্ষেত্রে আমরা মানবাধিকার আদায়ে বেশি কাজ করব?
ক. নিরাপত্তা লাভের ক্ষেত্রে খ. সম্পত্তির ক্ষেত্রে
গ. শিক্ষাক্ষেত্রে ঘ. জীবনের সব ক্ষেত্রে উত্তর: ঘ. জীবনের সব ক্ষেত্রে
৩৬. ‘মানবাধিকার সার্বজননীন ঘোষণাপত্র’ কত তারিখে অনুমোদন দেওয়া হয়?
ক. ৮ নভেম্বর খ. ২১ নভেম্বর
গ. ১ ডিসেম্বর ঘ. ১০ ডিসেম্বর
উত্তর: ঘ. ১০ ডিসেম্বর
৩৭. কোন ঘোষণাপত্র অনুযায়ী সব দেশের সব মানুষের মানবাধিকার লাভের অধিকার আছে?
ক. সার্বজনীন রাজনৈতিক অধিকার খ. সার্বজনীন অর্থনৈতিক অধিকার গ. সার্বজনীন মৌলিক অধিকার ঘ. মানবাধিকার সার্বজনীন
উত্তর: ঘ. মানবাধিকার সার্বজনীন।

পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল

সিদ্দিকুর রহমান, সিনিয়র শিক্ষক
প্রগতি মডেল স্কুল এন্ড কলেজ, ঢাকা