যোগ্যতাভিত্তিক প্রশ্ন
প্রিয় শিক্ষার্থী, কাঠামো অনুসারে আজ রয়েছে বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের ৪ নম্বর প্রশ্নের যোগ্যতাভিত্তিক কাঠামোবদ্ধ প্রশ্নোত্তর।
মনে রেখো, কাঠামোবদ্ধ প্রশ্নের উত্তর লেখার ক্ষেত্রে প্রশ্ন যতটুকু চাইবে ঠিক ততটুকুই লিখবে। এর বেশি লিখলে নম্বর বেশি পাওয়া যাবে না। বরং সময়ের অপচয় হবে। আবার কম লিখলেও নম্বর কমে যাবে। তাই প্রশ্নের নির্দেশনা অনুসারে অবশ্যই যথাযথ উত্তর লেখবে।
অধ্যায়-১
প্রশ্ন: মুক্তিযুদ্ধের পক্ষে ও বিপক্ষে অংশগ্রহণকারী দলগুলোর নাম লেখো।
উত্তর: মুক্তিযুদ্ধের পক্ষের দল: বাংলাদেশ আওয়ামী লীগ, ন্যাপ (মোজাফ&ফর), ন্যাপ (ভাসানী), কমিউনিস্ট পার্টি, ছাত্র ইউনিয়ন।
মুক্তিযুদ্ধের বিপক্ষের দল: জামায়াতে ইসলাম, মুসলিম লীগ, ইসলামী ছাত্র সংঘ।
প্রশ্ন: বাংলাদেশের মুক্তিযুদ্ধের পাঁচটি ক্ষয়ক্ষতি উলে্লখ করো।
উত্তর: বাংলাদেশের মুক্তিযুদ্ধের ক্ষয়ক্ষতি ছিল সীমাহীন ও অপূরণীয়। এ যুদ্ধে-
১) এক কোটির অধিক মানুষ ঘর ও দেশছাড়া হয়।
২) অনেকের বাড়িঘর ও দোকানপাট পুড়িয়ে দেওয়া হয়।
৩) বেশির ভাগ কলকারখানা, ব্যাংক ও অফিস অচল হয়ে যায়।
৪) রাস্তাঘাট, সেতু ও বন্দর ধ্বংস হয়।
৫) ৩০ লাখ মানুষ মৃতু্যবরণ করে, লাখ লাখ মানুষ আহত হয়।
প্রশ্ন: মুক্তিযুদ্ধে প্রতিবেশী দেশ ভারতের ভূমিকা সম্পর্কে পঁাচটি বাক্য লেখো।
উত্তর: মুক্তিযুদ্ধে প্রতিবেশী দেশ হিসেবে ভারত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যুদ্ধ চলাকালে প্রায় এক কোটি শরণাথর্ী ভারতে আশ্রয় নেয়। ভারত সরকার তাদের খাদ্য, বস্ত্র ও চিকিত্সা দিয়ে সর্বাত্মক সহযোগিতা করে। এ ছাড়া ভারত সরকার মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণের ব্যবস্থা করে। শেষ পর্যায়ে সামরিক শক্তি দিয়েও সহায়তা করে।
প্রশ্ন: বাংলাদেশের স্বাধীনতাবিরোধীদের অত্যাচার সম্পর্কে পঁাচটি বাক্য লেখো।
উত্তর: বাংলাদেশের মানুষ ছিল স্বাধীনতার পক্ষে। তার পরও অল্পসংখ্যক মানুষ মুক্তিযুদ্ধের বিরোধিতা করে পাকিস্তানি বাহিনীর সহযোগী হয়। এদের প্রধান কয়েকটি সংগঠনের মধ্যে ছিল শানি্ত কমিটি, রাজাকার, আলবদর ও আলশামস। এরা বিশষ্টিজনদের তালিকা তৈরি করে, পথঘাট চিনিয়ে পাকিস্তানি বাহিনীকে নির্যাতন চালাতে সাহায্য করে। এদের অত্যাচার পাকিস্তানি বাহিনীকেও হার মানিয়েছিল।
প্রশ্ন: মুক্তিযুদ্ধে নারীদের ভূমিকা বা অবদান সম্পর্কে তুমি যা জানো লেখো।
উত্তর: আজকে আমরা যে স্বাধীন বাংলাদেশে বাস করছি, এর স্বাধীনতার পেছনে পুরুষদের পাশাপাশি নারীদের অবদান অনস্বীকার্য। মুক্তিযুদ্ধের সময় নারীরা সরাসরি যুদ্ধে অংশগ্রহণের পাশাপাশি বিভিন্নভাবে মুক্তিযোদ্ধাদের সাহায্য করেছেন। তঁারা মুক্তিযোদ্ধাদের খাবার দিয়ে, তথ্য দিয়ে ও অন্যান্য প্রয়োজনীয় সাহায্য দিয়ে লড়াই চালিয়ে যেতে উদ্বুদ্ধ করেন। অনেক নারী নিজের মৃতু্যকে তুচ্ছ মনে করে মুক্তিযুদ্ধে উলে্লখযোগ্য ভূমিকা পালন করেন। তঁারা আহত মুক্তিযোদ্ধাদের সেবা দিয়ে সুস্থ করে তোলেন, মনোবল বাড়াতে সাহায্য করেন। মুক্তিযুদ্ধে নারীদের অবদান অনস্বীকার্য।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
মো. সিদ্দিকুর রহমান, সিনিয়র শিক্ষক, প্রগতি মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা