বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যোগ্যতাভিত্তিক প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় থেকে গুরুত্বপূর্ণ যোগ্যতাভিত্তিক নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো।

অধ্যায়-৫
প্রশ্ন: বাসস্থানের ওপর অতিরিক্ত জনসংখ্যার প্রভাব লেখ।
উত্তর: অতিরিক্ত জনসংখ্যার কারণে দরিদ্র ও ছিন্নমূল মানুষ বাসস্থান-সংকটে মানবেতর অবস্থায় বসবাস করছে। তারা বেশির ভাগ ক্ষেত্রে ঘনবসতিপূর্ণ অস্বাস্থ্যকর বসি্ততে বসবাস করে। অনেকে খোলা আকাশের নিচে রাত কাটায়।
অতিরিক্ত জনসংখ্যার জন্য আবাসনের ব্যবস্থা করতে গিয়ে কৃষি জমি হ্রাস পাচ্ছে এবং বনভূমি কেটে ফেলতে হচ্ছে। শহর এলাকায় ঘনবসতিপূর্ণ বসি্তর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।

প্রশ্ন: নারী উন্নয়নে পঁাচটি পদক্ষেপ উলে্লখ করো।
উত্তর: নারী উন্নয়নে পঁাচটি পদক্ষেপ উলে্লখ করা হলো:
১. নারী শিক্ষার প্রসার ঘটাতে হবে।
২. নারীর কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করতে হবে।
৩. সদ্ধিান্ত গ্রহণ-প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণের ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
৪. নারীর সামাজিক পদমর্যাদা বৃদ্ধির জন্য বিভিন্ন ধরনের কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।
৫. সবক্ষেত্রে সুযোগের সমতা নিশ্চিত করতে হবে।

প্রশ্ন: স্বাস্থ্যের ওপর অতিরিক্ত জনসংখ্যার প্রভাব বর্ণনা কর।
উত্তর: অতিরিক্ত জনসংখ্যা স্বাস্থ্যসেবার ওপর বিরূপ প্রভাব ফেলছে। অতিরিক্ত জনসংখ্যার করণে একদিকে চাহিদা অনুযায়ী পুষ্টি সরবরাহ করা সম্ভব হচ্ছে না, অন্যদিকে সঠিক চিকিত্সা-সুবিধাও নিশ্চিত করা যাচ্ছে না।
আমাদের দেশে ৪ হাজার ৪৩ জনের বিপরীতে মাত্র একজন প্রশিক্ষণপ্রাপ্ত চিকিত্সক রয়েছেন। সরকারি-বেসরকারি হাসপাতাল ও কমিউনিটি ক্লিনিকগুলোতে প্রয়োজনীয় চাহিদা ও সুযোগ-সুবিধার তুলনায় রোগীর সংখ্যা অনেক বেশি। ফলে অনেকেই প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা পাচ্ছে না।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
শিক্ষক
প্রগতি মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা