বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যোগ্যতাভিত্তিক প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা বিষয়ের যোগ্যতাভিত্তিক কাঠামোবদ্ধ নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো।

অধ্যায়-৫
প্রশ্ন: অধিক জনসংখ্যা জীবনযাত্রার মানের ওপর কীরূপ প্রভাব ফেলছে?
উত্তর: অধিক জনসংখ্যার ফলে দারিদর্্য বিমোচন বাধাপ্রাপ্ত হচ্ছে। জনসংখ্যা দ্রুত বৃদ্ধির ফলে খাদ্য গ্রহণকারীর সংখ্যা বেড়ে যায় এবং খাদ্যঘাটতি দেখা দেয়। জনসংখ্যা দ্রুত বৃদ্ধির ফলে বাসস্থান সমস্যাও প্রকট হয়ে ওঠে। বাড়তি জনসংখ্যার কারণে অনেকেই শিক্ষালাভের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। জনসংখ্যা দ্রুত বৃদ্ধির সঙ্গে মিল রেখে দেশে চিকিত্সা-সুবিধার প্রসার সম্ভব হচ্ছে না বলেই লোকজন প্রয়োজনীয় চিকিত্সা-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে।
প্রশ্ন: পরিবেশের ওপর অতিরিক্ত জনসংখ্যার প্রভাব বর্ণনা কর।
উত্তর: অতিরিক্ত জনসংখ্যা পরিবেশের ওপর মারাত্মক প্রভাব ফেলে। অতিরিক্ত জনসংখ্যার খাদ্যচাহিদা পূরণের জন্য অধিক ফসল ফলাতে হয় বিধায় জমিতে প্রচুর রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার করতে হয়। এগুলো বৃষ্টির পানিতে ধুয়ে জলাশয়ে পড়ে এবং পানিদূষণ হয়। বাসস্থান-সংকট নিরসনের জন্য মানুষ বনজঙ্গল কেটে বাড়িঘর তৈরি করার ফলে বায়ুতে অক্সিজেনের পরিমাণ কমে যায়, যা পরিবেশের ভারসাম্য নষ্ট করে। অতিরিক্ত জনসংখ্যার পানির চাহিদা পূরণের জন্য ভূগর্ভের পানির অতিরিক্ত উত্তোলন পরিবেশে বিরূপ প্রভাব ফেলে।
প্রশ্ন: মানবসম্পদ রপ্তানিতে দক্ষ জনসম্পদ গুরুত্বপূর্ণ' বুঝিয়ে লেখো।
উত্তর: অর্থনৈতিক উন্নয়নে দক্ষ জনসম্পদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দক্ষ জনশক্তি রপ্তানি করা হলে দেশে বেকারত্ব হ্রাস পাবে এবং প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব হবে।
অদক্ষ যারা বিদেশে যাচ্ছে, তারা ভালো কাজ পাচ্ছে না কিংবা প্রতারিত হয়ে দেশে ফিরে আসছে। সঠিকভাবে শিক্ষা ও প্রশিক্ষণ নিয়ে দক্ষ হয়ে বিদেশে গেলে ভালো কাজ পাওয়া যাবে। এতে অধিক পরিমাণে বৈদেশিক মুদ্রা আয় হবে এবং দেশ সমৃদ্ধ হবে।

# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
মো. সিদ্দিকুর রহমান, শিক্ষক
প্রগতি মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা