বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যোগ্যতাভিত্তিক প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় থেকে যোগ্যতাভিত্তিক প্রশ্নোত্তর দেওয়া হলো।

অধ্যায়-৬
প্রশ্ন: দুর্যোগের হাত থেকে জানমালের ক্ষয়ক্ষতি কমানোর পঁাচটি উপায় উলে্লখ করো।
উত্তর: দুর্যোগের হাত থেকে ক্ষয়ক্ষতি কমানোর পঁাচটি উপায় হলো:
১. যথাযথ পরিকল্পনা ও তার বাস্তবায়ন।
২. দুর্যোগ মোকাবেলার প্রস্তুতির জন্য মাঝেমধ্যে মহড়ার আয়োজন করা।
৩. ঝড়বৃষ্টির সময় বিদু্যত্-সংযোগ বন্ধ রাখা।
৪. বন্যার সময় আশ্রয়কেন্দ্রে চলে যাওয়া।
৫. খরার সময় বিশুদ্ধ পানির অভাব মোচনে আগে থেকেই পুকুর, খাল খনন বা বৃষ্টির পানি সংরক্ষণ ইত্যাদি।

প্রশ্ন: বাংলাদেশের উত্তরাঞ্চলের জেলাগুলোয় খরাপ্রবণতা বেড়ে যাওয়ার কারণ লেখো।
উত্তর: বাংলাদেশে শতকরা প্রায় ৬৪ ভাগ এলাকায় বিভিন্ন ধরনের দুর্যোগ ঘটে থাকে। এসব দুর্যোগের মধ্যে অন্যতম একটি দুর্যোগ হলো খরা। সাধারণত দীর্ঘকাল ধরে শুষ্ক আবহাওয়া ও অপর্যাপ্ত বৃষ্টিপাতের কারণে খরা হয়। আমাদের দেশে অতিরিক্ত জনসংখ্যা, অপরিকল্পিত উন্নয়ন, নির্বিচারে বৃক্ষ নিধন এবং বায়ুদূষণ ইত্যাদি বায়ুমণ্ডলকে শুষ্ক করে ফেলে। ফলে বৃষ্টিপাতের পরিমাণ কমে যায়। এগুলো মিলিতভাবে বাংলাদেশের উত্তরাঞ্চলের জেলাগুলোয় খরার প্রবণতা বহুগুণে বাড়িয়ে দিচ্ছে।

প্রশ্ন: ভূমিকম্পের সময় আমাদের পঁাচটি করণীয় উলে্লখ করো।
উত্তর: ভূমিকম্পের সময় আমাদের পঁাচটি করণীয়:
১. পুরোপুরি শান্ত থাকা।
২. আতঙ্কিত হয়ে ছোটাছুটি না করা।
৩. বিছানায় থাকলে বালিশ দিয়ে মাথা ঢেকে দেওয়া।
৪. কাঠের টেবিল বা শক্ত কোনো আসবাবপত্রের নিচে আশ্রয় নেওয়া।
৫. বারান্দা, আলমারি জানালা বা ঝোলানো ছবি থেকে দূরে থাকা।

# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
মো. সিদ্দিকুর রহমান, শিক্ষক
প্রগতি মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা