যোগ্যতাভিত্তিক প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় থেকে যোগ্যতাভিত্তিক কাঠামোবদ্ধ প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-৬
প্রশ্ন: বাংলাদেশের দুর্যোগপ্রবণ অঞ্চলগুলোর নাম লেখো।
উত্তর: বাংলাদেশে বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ ঘটে। এর মধ্যে বাংলাদেশের দক্ষিণের সমুদ্র উপকূলীয় অঞ্চল, উত্তরাঞ্চল, চর হাওড়, বিল ও নদীতীরবর্তী অঞ্চল বিশেষভাবে উল্লেখযোগ্য।
অধ্যায়-৭
প্রশ্ন: আমরা বাড়িতে কীভাবে মানবাধিকার চর্চা করতে পারি?
উত্তর: আমাদের বাড়িতে যদি কাজের লোক থাকে, তাদের প্রতি আমাদের যত্নশীল হতে হবে। যেসব খাবার আমরা খাই, তাদেরও সেসব খাবার খেতে দিতে হবে এবং পোশাক পরতে দিতে হবে। তাদের অসুখ হলে চিকিত্সক দেখাতে হবে। ছোট্ট শিশু হলে কাজের ফাঁকে লেখাপড়ার সুযোগ করে দিতে হবে।
এভাবে মানবিক গুণাবলীর বিকাশ ঘটিয়ে আমরা বাড়িতে মানবাধিকার চর্চা করতে পারি।
প্রশ্ন: মানবাধিকারকে শ্রদ্ধা করার পাঁচটি কারণ লেখো।
উত্তর: মানবাধিকারকে শ্রদ্ধা করার ৫টি কারণ নিচে উল্লেখ করা হলো:
ক. মানবাধিকারগুলো মানুষের ভালো গুণগুলোকে বিকশিত হতে সাহায্য করে।
খ. মানুষে মানুষে সম্প্রীতি তৈরি করে থাকে।
গ. সমাজে শান্তি, পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহযোগিতার মনোভাব সৃষ্টি করে।
ঘ. সহমর্মিতা সৃষ্টি করে।
ঙ. মানুষের মানবিক মর্যাদা সমুন্নত হয়।
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
মো. সিদ্দিকুর রহমান, শিক্ষক
প্রগতি মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা