বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যোগ্যতাভিত্তিক প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় থেকে যোগ্যতাভিত্তিক কাঠামোবদ্ধ প্রশ্নোত্তর দেওয়া হলো।

অধ্যায়-৭
প্রশ্ন: আমাদের দেশে শিশুরা কীভাবে মানবাধিকার থেকে বঞ্চিত হচ্ছে? তোমার নিজের ভাষায় লেখো।
উত্তর: দরিদ্রতার কারণেই আমাদের দেশের শিশুরা মানবাধিকার থেকে বঞ্চিত হচ্ছে। আমাদের দেশের শিশুরা শিশুশ্রমিক হিসেবে কাজ করে থাকে। গ্রামে শিশুরা প্রধানত খেতখামারে কাজ করে থাকে আর শহরের শিশুরা মানুষের বাসা-বাড়ি, দোকান-পাট ও কল-কারখানায় কাজ করে থাকে। আবার কেউ বা ইট ভাঙার কাজ করে।
এসব কাজের কারণে তারা সাধারণত লেখাপড়ার সুযোগ পায় না এবং এভাবে তারা মানবাধিকার থেকে বঞ্চিত হচ্ছে।

প্রশ্ন: অধিকারবঞ্চিত শিশুদের জন্য তুমি কী করবে?
উত্তর: মানবাধিকারবঞ্চিত শিশুদের জন্য আমি যা করবো:
ক. শিশুশ্রম বন্ধ করতে আশপাশের সবাইকে সচেতন করব এবং প্রয়োজনে পত্রিকার সম্পাদক বরাবর চিঠি লিখব।
খ. শিশুদের প্রতি সহানুভূতিশীল হব।
গ. আমাদের বিদ্যালয়ের সচ্ছল পরিবারের ছেলেমেয়েদের নিয়ে সমিতি গঠন করব, যেখানে নির্দিষ্ট মাসিক চাঁদা থাকবে এবং এ টাকা দিয়ে পুষ্টিহীন শিশুদের পুষ্টির ব্যবস্থা করব, তাদের লেখাপড়ার সুযোগ করে দেব।
ঘ. সংসারের অভাব-অনটনের কারণে যেসব বাবা-মা তাঁদের সন্তানদের বিভিন্ন কাজে দিয়েছেন, তাঁদের বুঝিয়ে সব শিশুকে বিদ্যালয়মুখী করব।
ঙ. শিশুরা যেন মানুষ হিসেবে তাদের অধিকার ভোগ করতে পারে, সে বিষয়ে গণসচেতনতা সৃষ্টি করবো।
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
মো. সিদ্দিকুর রহমান, শিক্ষক
প্রগতি মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা