যোগ্যতাভিত্তিক প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, প্রশ্নকাঠামো অনুসারে আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের ৪নং প্রশ্নের যোগ্যতাভিত্তিক কাঠামোবদ্ধ প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-৮
প্রশ্ন: সমাজের প্রতি তোমার পাঁচটি দায়িত্ব লেখো।
উত্তর: সমাজের প্রতি আমার পাঁচটি দায়িত্ব হলো:
ক. সমাজের উন্নয়নে কাজ করব।
খ. বড়দের শ্রদ্ধা করব।
গ. ছোটদের ভালোবাসব।
ঘ. অসুবিধাগ্রস্ত মানুষের প্রতি সহমর্মিতা দেখাব এবং সহযোগিতা করব।
ঙ. সমাজে শান্তি নষ্ট হয়, এ ধরনের কাজ করা থেকে বিরত থাকব।
প্রশ্ন: সমাজের প্রতি আমাদের পাঁচটি করণীয় লেখো।
উত্তর: সমাজের সদস্য হিসাবে আমাদের দায়িত্ব ও কর্তব্য হলো:
ক. সমাজের সবার সঙ্গে মিলেমিশে সমাজের বিভিন্ন নিয়মকানুন আচার-আচরণ মান্য করা।
খ. সমাজের বিভিন্ন ধরনের সম্পদ যেমন: রাস্তাঘাট, পুল-সেতু, যানবাহন, গাছপালা, পুকুর, পার্ক, ক্লাব ইত্যাদি সংরক্ষণের ব্যবস্থা করা।
গ. সমাজের উন্নয়নে কাজ করা এবং বড়দের শ্রদ্ধা ও ছোটদের ভালোবাসা।
ঘ. আমাদের সমাজে অনেক অসুবিধাগ্রস্ত মানুষ আছে, তাদের প্রতি সহমর্মিতা ও সহযোগিতা দেখাতে হবে।
ঙ. অন্যের ক্ষতি করা যাবে না। সবার উপকার করার চেষ্টা করতে হবে।
প্রশ্ন: যাদের মা-বাবা চাকরি করেন, তাদের নিজেদের নিরাপত্তা রক্ষায় কী করা উচিত?
উত্তর: যাদের মা-বাবা চাকরি করেন, তাদের নিজেদের নিরাপত্তা রক্ষায় করণীয় কাজগুলো হলো:
ক. কোনো অপরিচিত লোক যদি বাসায় এসে দরজা ধাক্কা দেয়, তবে দরজা খোলা উচিত নয়।
খ. ঘরের দরজা ভালোভাবে আটকে রাখতে হবে।
গ. বাড়িতে প্রাথমিক চিকিত্সার একটি বাক্স রাখতে হবে। মূলত নিরাপত্তা রক্ষায় নিজেকেই মুখ্য ভূমিকা পালন করতে হবে।
প্রশ্ন: সমাজকে সুন্দর ও সুশৃঙ্খল রাখার করণীয়গুলো লেখো।
উত্তর: আমরা সমাজের সদস্য। সমাজকে সুন্দর ও সুশৃঙ্খল রাখা আমাদের সবার দায়িত্ব।
ক. এজন্য আমাদের সবাইকে মিলেমিশে থাকতে হবে।
খ. সমাজের বিভিন্ন নিয়মকানুন ও আচার-আচরণ মেনে চলতে হবে।
গ. সমাজে বিভিন্ন ধরনের সম্পদ আছে, যা আমাদের জীবনকে সহজ ও সুন্দর করে। এগুলো সংরক্ষণ করতে হবে।
ঘ. তাদের প্রতি সহমর্মিতা দেখাব এবং সহযোগিতা করব।
ঙ. সমাজে শান্তি নষ্ট হয়, এ ধরনের কাজ করা থেকে বিরত থাকব।
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
মো. সিদ্দিকুর রহমান, শিক্ষক
প্রগতি মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা