বাংলাদেশ ও বিশ্বপরিচয় l ইংরেজি l পদার্থবিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদার্থবিজ্ঞান

l বহুনির্বাচনি প্রশ্নোত্তর

প্রিয় পরীক্ষার্থী, আজ পদার্থবিজ্ঞান বিষয় থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

অধ্যায়-২

১। নিচের কোনটি ভেক্টর রাশি?

ক. দ্রুতি খ. কাজ গ. সরণ ঘ. শক্তি

২। দ্রুতির একক কোনটি?

ক. ms খ. ms-1 গ. ms-2 ঘ. kgs-1

৩। পর্যাবৃত্ত গতি হতে পারে—

i. বৃত্তাকার ii. উপবৃত্তাকার iii. সরলরৈখিক

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii

৪। নিচের কোনটি স্পন্দন গতির উদাহরণ নয়?

ক. গিটারের তারের গতি খ. ঘড়ির কাঁটার গতি

গ. সরল দোলকের গতি ঘ. কম্পনশীল সুরশলাকার গতি

৫। নিচের কোনটি স্কেলার রাশি?

ক. সরণ খ. বেগ গ. তড়িত্ তীব্রতা ঘ. কাজ

৬। কোনো বস্তু সমবেগে চলতে থাকলে এর ত্বরণের মান নিচের কোনটি?

ক. শূন্য খ. সর্বনিম্ন গ. সর্বোচ্চ ঘ. ঋণাত্মক

নিচের তথ্যের আলোকে ৭ ও ৮ নম্বর প্রশ্নের উত্তর দাও।

36 kmh-1 বেগে চলন্ত একটি গাড়িকে ব্রেক কষে 50 s-এ থামানো হলো।

৭। গাড়িটির ত্বরণ কত?

ক. 0.2 ms-2 খ. -0.2 ms-2  গ. 2 ms-1 ঘ. 5 ms-2

৮। উদ্দীপকে প্রদত্ত সময়ে গাড়িটি কত দূরত্ব অতিক্রম করবে?

ক. 25 m খ. 50 m গ. 250 m ঘ. 500 m

l বাকি অংশ ছাপা হবে আগামীকাল

সহকারী শিক্ষক

সরকারি বিজ্ঞান কলেজ সংযুক্ত হাইস্কুল, ঢাকা

উত্তর

পদার্থবিজ্ঞান

অধ্যায়-২

১. গ ২. খ ৩. ঘ ৪. খ ৫. ঘ ৬. ক ৭. খ ৮. গ