অধ্যায় ৬
প্রশ্ন: নদীভাঙনের অন্যতম প্রাকৃতিক কারণ কী? নদীভাঙনের ফলে কী হয়?
উত্তর: বন্যা নদীভাঙনের একটি অন্যতম প্রাকৃতিক কারণ। এ দেশের অনেক জায়গাতেই নদীভাঙনের প্রবণতা দেখা যায়। নদীভাঙনের সৃষ্ট ক্ষতিসমূহ:
১. নদীর পাড় ভেঙে যাওয়ার ফলে আমাদের মূল্যবান কৃষিজমি, বাড়িঘর বিলীন হয়ে যায়।
২. এমনকি পুরো গ্রাম, সড়ক, রেলপথ নদীতে বিলীন হয়ে যায়।
৩. আমাদের সামাজিক এবং অর্থনৈতিক জীবন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
মানবসৃষ্ট এবং প্রাকৃতিক কারণে অনেক সময় নদীর স্বাভাবিক প্রবাহ ক্ষতিগ্রস্ত হয়।
প্রশ্ন: বাংলাদেশের কোন অঞ্চলসমূহ খরাপ্রবণ এলাকা? খরার প্রভাবগুলো কী কী?
উত্তর: বাংলাদেশের উত্তর-পশ্চিম অর্থাৎ রাজশাহী ও রংপুর বিভাগের অঞ্চলসমূহে দীর্ঘকাল ধরে শুষ্ক আবহাওয়া ও অপর্যাপ্ত বৃষ্টিপাত এবং অল্পসংখ্যক নদী থাকার কারণে খরার প্রবণতা বেশি। খরার প্রভাবগুলো নিচে দেওয়া হলো:
ক. পুকুর, নদী, খাল ও বিল শুকিয়ে যায়
খ. মাঠে ফসল ফলাতে কষ্ট হয়
গ. গবাদিপশুর খাদ্যসংকট দেখা দেয়
ঘ. খরায় পানির অভাব দেখা যায়।