অধ্যায় ৭
সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো
প্রশ্ন: অনেক শিশু পরিবারের অসচ্ছলতার জন্য
অধিকার থেকে বঞ্চিত।
উত্তর: অনেক শিশু পরিবারের অসচ্ছলতার জন্য শিক্ষার অধিকার থেকে বঞ্চিত।
প্রশ্ন: বাংলাদেশে ১৮ বছরের কম বয়সী-শিশুদের জন্য শ্রম ।
উত্তর: বাংলাদেশে ১৮ বছরের কম বয়সী-শিশুদের জন্য শ্রম বেআইনি।
প্রশ্ন: শিশুদের বিদেশে পাচার করা বিরোধী কাজ।
উত্তর: শিশুদের বিদেশে পাচার করা মানবাধিকার বিরোধী কাজ।
প্রশ্ন: কাজের ক্ষেত্রে মেয়েরা ছেলেদের মতো
সমান পায় না।
উত্তর: কাজের ক্ষেত্রে মেয়েরা ছেলেদের মতো সমান পারিশ্রমিক পায় না।
অল্প কথায় উত্তর দাও
প্রশ্ন: অটিস্টিক শিশুর তিনটি বৈশিষ্ট্য লেখো।
উত্তর: অটিস্টিক শিশুর তিনটি বৈশিষ্ট্য হলো:
১. অটিস্টিক শিশু আলো, শব্দ, গতি, স্পর্শ, ঘ্রাণ বা স্বাদের ক্ষেত্রে অতি সংবেদনশীল থাকে।
২. কোনো একটি বিশেষ জিনিসের প্রতি প্রবল আকর্ষণ থাকে এবং সেটি সব সময় সঙ্গে থাকে।
৩. অটিস্টিক শিশু সব কাজ বা বিষয় একই নিয়মে করতে চায়। দৈনিক কাজের রুটিন বদল হলে খুবই উত্তেজিত হয়।