পঞ্চম শ্রেণির পড়াশোনা : বাংলাদেশ ও বিশ্বপরিচয়ের প্রশ্নোত্তর
অধ্যায় ৩
প্রশ্ন: উয়ারী-বটেশ্বরে প্রাপ্ত দুটি নিদর্শন সম্পর্কে লেখো।
উত্তর: উয়ারী-বটেশ্বরে প্রাপ্ত নিদর্শনসমূহ:
১. এখানে প্রাচীন রাস্তাঘাট পাওয়া গেছে।
২. এখানে প্রাপ্ত জিনিসের মধ্যে রয়েছে রৌপ্যমুদ্রা, হাতিয়ার ও পাথরের পুঁতি।
প্রশ্ন: ‘সোমপুর মহাবিহার’ কী এবং এটি কোথায় অবস্থিত?
উত্তর: ‘সোমপুর মহাবিহার’ ২৪ মিটার উঁচু একটি গড়। এটি রাজশাহী বিভাগের নওগাঁ জেলার পাহাড়পুরে অবস্থিত।
প্রশ্ন: পাহাড়পুরের দুটি বৈশিষ্ট্য লেখো।
উত্তর: পাহাড়পুরের দুটি বৈশিষ্ট্য:
১. পাহাড়পুর বৌদ্ধবিহারের চারপাশে ১৭৭টি িভক্ষু কক্ষ আছে।
২. এ ছাড়া এখানে মন্দির, রান্নাঘর, খাবার ঘর ও পাকা নর্দমা আছে।
প্রশ্ন: দুটি প্রাচীন নিদর্শনের নাম লেখো।
উত্তর: বাংলাদেশে অনেক গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থান ও নিদর্শন আছে। এই নিদর্শনগুলো থেকে আমরা অতীতের সংস্কৃতি ও সভ্যতা সম্পর্কে জানতে পারি।
দুটি প্রাচীন নিদর্শনের নাম—
১. মহাস্থানগড়
২. উয়ারী-বটেশ্বর।
বাকি অংশ ছাপা হবে আগামীকাল