বাংলাদেশ ও বিশ্বপরিচয় | প্রশ্নোত্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায় ১২

সংক্ষিপ্ত প্রশ্ন

প্রশ্ন: বিশ্বে মোট দেশ রয়েছে কয়টি?

উত্তর: ১৯৫টি

প্রশ্ন: দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাতিসংঘ গঠিত হয় কবে?

উত্তর: ১৯৪৫ সালের ২৪ অক্টোবর

প্রশ্ন: সম্প্রীতি ও সহযোগিতার প্রয়োজন উপলব্ধি করে কী গড়ে উঠেছিল?

উত্তর: জাতিসংঘ

প্রশ্ন: জাতিসংঘের প্রধান লক্ষ্য কী?

উত্তর: বিশ্ব শান্তি প্রতিষ্ঠা

প্রশ্ন: বাংলাদেশের জাতিসংঘের সদস্যপদ লাভ করে কত সালে?

উত্তর: ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর

প্রশ্ন: বর্তমানে জাতিসংঘের সদস্য সংখ্যা কত?

উত্তর: ১৯৩

প্রশ্ন: জাতিসংঘের প্রধান শাখা কয়টি?

উত্তর: ছয়টি

প্রশ্ন: বিভিন্ন সদস্য শাখা নির্বাচন, বিশ্বের বিভিন্ন সমস্যা ইত্যাদি নিয়ে আলোচনা করা হয় কোন পরিষদে?

উত্তর: সাধারণ পরিষদে

প্রশ্ন: সাধারণ পরিষদের অধিবেশন বছরে কতবার হয়?

উত্তর: বছরে একবার

বাকি অংশ ছাপা হবে আগামীকাল


রাবেয়া সুলতানা, িশক্ষক
বিয়াম ল্যাবরেটরি স্কুল, ঢাকা