এসএসসি সংক্ষিপ্ত সিলেবাস : বাংলাদেশ ও বিশ্বপরিচয়, বহুনির্বাচনি প্রশ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায় ১

৪৮. পাকিস্তানের মোট জনসংখ্যার কত ভাগ বাঙালি ছিল?

ক. ৪০ শতাংশ খ. ৫১ শতাংশ

গ. ৫৫ শতাংশ ঘ. ৫৬ শতাংশ

৪৯. আইয়ুব খানের মৌলিক গণতন্ত্র ব্যবস্থার লক্ষ্য কী ছিল?

ক. গণতন্ত্র প্রতিষ্ঠিত করা

খ. শাসনক্ষমতা বিকেন্দ্রীকরণ

গ. দুর্নীতি দূর কর

ঘ. সামরিক শাসন দীর্ঘস্থায়ী করা

৫০. ঐতিহাসিক ৬ দফা দাবির প্রবক্তা

ছিলেন কে?

ক. শেরেবাংলা এ কে ফজলুল হক

খ. শেখ মুজিবুর রহমান

গ. মওলানা ভাসানী

ঘ. শহিদ সোহরাওয়ার্দী

৫১. ১৯৬৫ সালে ভারত-পাকিস্তান যুদ্ধ কত দিন অব্যাহত ছিল?

ক. ১৭ খ. ২১

গ. ২৫ ঘ. ৩০

৫২. ‘বাঙালি জাতির মুক্তির সনদ’ বলা হয় কাকে?

ক. ৬ দফা দাবি

খ. ১১ দফা দাবি

গ. ২১ দফা দাবি

ঘ. ১৯৭০-এর নির্বাচন

৫৩. ১৯৭০ সালের জাতীয় পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ কতটি আসন লাভ করে?

ক. ১৫৫টি খ. ১৬০টি

গ. ১৭২টি ঘ. ১৭৫টি

৫৪. যুক্তফ্রন্ট গঠনের মূল উদ্যোক্তা ছিল কোন দল?

ক. আওয়ামী লীগ

খ. কৃষক শ্রমিক পার্টি

গ. আওয়ামী মুসলিম লীগ

ঘ. মুসলিম লীগ

৫৫. নিচের কোন সময় শেখ মুজিবুর রহমান বন্দী জীবন কাটান?

ক. ১৯৪৮ থেকে ১৯৫৬-এর ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত

খ. ১৯৪৭ থেকে ১৯৫৫-এর ২৭ মে পর্যন্ত

গ. ১৯৪৯ থেকে ১৯৫২-এর ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত

ঘ. ১৯৪৯ থেকে ১৯৫৪-এর ৩০ জুন পর্যন্ত

সঠিক উত্তর

অধ্যায় ১: ৪৮. ঘ ৪৯. ঘ ৫০. খ ৫১. ক ৫২. ক ৫৩. খ ৫৪. ক ৫৫. গ

বাকি অংশ ছাপা হবে আগামীকাল