এসএসসি পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস : বাংলাদেশ ও বিশ্বপরিচয়ের বহুনির্বাচনি প্রশ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায় ১

৫৬. ‘জনগণই সকল ক্ষমতার উৎস’ এটি প্রমাণ করে কত সালের নির্বাচন?

ক. ১৯৫৪ সালের নির্বাচন

খ. ১৯৬৬ সালের নির্বাচন

গ. ১৯৭০ সালের নির্বাচন

ঘ. ১৯৭৩ সালের নির্বাচন

৫৭. যুক্তফ্রন্ট গঠিত হয় কয়টি দল নিয়ে?

ক. ৩টি খ. ৪টি

গ. ৫টি ঘ. ৬টি

৫৮. যুক্তফ্রন্টের ২১ দফায় কোন কোন বিশ্ববিদ্যালয়ের পূর্ণ স্বায়ত্তশাসন চাওয়া হয়?

ক. ঢাকা ও রাজশাহী

খ. চট্টগ্রাম ও রাজশাহী

গ. জাহাঙ্গীরনগর ও রাজশাহী

ঘ. ঢাকা ও বুয়েট

৫৯. যুক্তফ্রন্ট সরকারের মুখ্যমন্ত্রী কে ছিলেন?

ক. সৈয়দ নজরুল ইসলাম

খ. শেরে বাংলা এ কে ফজলুল হক

গ. তাজউদ্দীন আহমদ

ঘ. শহিদ সোহরাওয়ার্দী

৬০. কে যুক্তফ্রন্ট সরকারকে বরখাস্ত করেন?

ক. ইয়াহিয়া খান

খ. ইস্কান্দার মির্জা

গ. আইয়ুব খান

ঘ. গভর্নর জেনারেল গোলাম মোহাম্মদ

৬১. কত সালে যুক্তফ্রন্ট সরকার শপথ গ্রহণ করে?

ক. ১৯৫৪ সালের ২ এপ্রিল

খ. ১৯৫৪ সালের ৪ এপ্রিল

গ. ১৯৫৪ সালের ৩ এপ্রিল

ঘ. ১৯৫৪ সালের ১ এপ্রিল

৬২. যুক্তফ্রন্টের ২১ দফার অন্তর্ভুক্ত ছিল–

i. অবাধ নির্বাচন

ii. বেতন বৈষম্য হ্রাস

iii. সেচব্যবস্থার উন্নয়ন

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৬৩. ১৯৭০ সালের নির্বাচনে কোনটির গণরায়ের প্রতিফলন দেখা যায়?

ক. ভাষা আন্দোলনের

খ. যুক্তফ্রন্টের

গ. ছয় দফার

ঘ. ’৬৯-এর গণঅভ্যুত্থানের

৬৪. কে পাকিস্তানের প্রথম সংবিধান বাতিল করেন?

ক. আইয়ুব খান

খ. ইয়াহিয়া খান

গ. ইস্কান্দার মীর্জা

ঘ. মোনায়েম খান

৬৫. ১৯৫৪ সালের পূর্ব বাংলার প্রাদেশিক পরিষদ নির্বাচনে মুসলিম আসন ছিল কতটি?

ক. ৯টি খ. ১৬৭টি

গ. ২২৩টি ঘ. ২৩৭টি

৬৬. ১৯৭০ সালের প্রাদেশিক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয় কত তারিখে?

ক. ৭ ডিসেম্বর খ. ১০ ডিসেম্বর

গ. ১৬ ডিসেম্বর ঘ. ১৭ ডিসেম্বর

সঠিক উত্তর

অধ্যায় ১: ৫৬. ক ৫৭. খ ৫৮. ক ৬৯. খ ৬০. ঘ ৬১. গ ৬২. ঘ ৬৩. গ ৬৪. গ

৬৫. ঘ ৬৬. ঘ