অধ্যায় ২
১৪. ১৯৭১ সালের ৭ মার্চের ভাষণে কী তুলে ধরা হয়?
ক. বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস
খ. পাকিস্তানের শোষণের ইতিহাস
গ. পাকিস্তানের মহৎ উদ্দেশ্য
ঘ. স্বাধীনতা যুদ্ধের অন্তরায়সমূহ
১৫. স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কখন চালু হয়?
ক. ১৭ মার্চ ১৯৭১
খ. ২১ মার্চ ১৯৭১
গ. ২৫ এপ্রিল ১৯৭১
ঘ. ২৬ মার্চ ১৯৭১
১৬. কালুরঘাট কোন জেলায় অবস্থিত?
ক. মেহেরপুর খ. পশ্চিমবঙ্গ
গ. চট্টগ্রাম ঘ. রাজশাহী
১৭. মুজিবনগর সরকার বিশ্বের বিভিন্ন দেশে মিশন স্থাপন কেন করেছিল?
ক. মানুষের সমর্থন আদায়ের জন্য
খ. বাংলাদেশ সরকারের পক্ষে সমর্থন আদায়ের জন্য
গ. নির্বাচনের জন্য
ঘ. পূর্ব পাকিস্তানে শোষণ-নির্যাতন বন্ধের জন্য
১৮. কার তত্ত্বাবধানে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র পরিচালিত হতো?
ক. মুক্তিযোদ্ধাদের
খ. মিত্রবাহিনীর
গ. মুজিবনগর সরকারের
ঘ. সেক্টর কমান্ডারদের
সঠিক উত্তর
অধ্যায় ২: ১৪. খ ১৫. ঘ ১৬. গ ১৭. খ ১৮. গ
বাকি অংশ ছাপা হবে আগামীকাল