অধ্যায় ৪
৩৮. বাংলাদেশে ‘কালবৈশাখী ঝড়’ কোন দিক থেকে প্রবাহিত হয়?
ক. পশ্চিম–উত্তর খ. দক্ষিণ–পশ্চিম
গ. দক্ষিণ–পূর্ব ঘ. উত্তর–পূর্ব
৩৯. বাংলাদেশকে কেন ভূমিকম্পপ্রবণ অঞ্চল বলা হয়?
ক. ইন্ডিয়ান প্লেট ও মিয়ানমার সাবপ্লেটের মাঝখানে বাংলাদেশ অবস্থিত
খ. এই এলাকায় নবীন পর্বতমালা অবস্থিত
গ. শিলা ধসে পড়ার কারণে
ঘ. প্লেটসমূহের সংঘর্ষের ফলে ভূত্বকে ফাটলের সৃষ্টি হয়
৪০. বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গ বিজয় তাজিংডংয়ের উচ্চতা কত?
ক. ১২৩১ মিটার খ. ১২৩০ মিটার
গ. ১০০০ মিটার ঘ. ৯১৫ মিটার
৪১. জানুয়ারি মাসে ঢাকার গড় তাপমাত্রা কত?
ক. ২০ ডিগ্রি সেলসিয়াস
খ. ১৮.৩ ডিগ্রি সেলসিয়াস
গ. ১৭.৭ ডিগ্রি সেলসিয়াস
ঘ. ১৬.৬ ডিগ্রি সেলসিয়াস
৪২. বাংলাদেশে প্রচুর বৃষ্টিপাতের কারণ কী?
ক. নদীমাতৃক দেশ হওয়ায়
খ. সমুদ্র বায়ুর প্রভাব
গ. নিম্নমানের প্রভাব
ঘ. মৌসুমী বায়ুর প্রভাব
৪৩. বাংলাদেশে প্লাবন সমভূমির আয়তন কত?
ক. ১,৪৭,৫৭০ বর্গ কি.মি.
খ. ১,৩৮,২৬৭ বর্গ কি.মি.
গ. ১,২৪,২৬৬ বর্গ কি.মি.
ঘ. ১,১৪,৭৭০ বর্গ কি.মি.
৪৪. বাংলাদেশের কত ভাগ ভূমি নদীবিধৌত সমভূমি?
ক. ৮% খ. ১২%
গ. ৪০% ঘ. ৮০%
৪৫. খুলনা, পটুয়াখালী ও বরগুনা জেলার কিয়দংশ নিয়ে গঠিত হয় কোনটি?
ক. প্লাবন সমভূমি
খ. স্রোতজ সমভূমি
গ. বদ্বীপ সমভূমি
ঘ. উপকূলীয় সমভূমি
৪৬. সুনামির ঢেউয়ের উচ্চতা কত হয়?
ক. ১২–১৫ মিটার
খ. ১৫–১৮ মিটার
গ. ১৫–২০ মিটার
ঘ. ১৮–২০ মিটার
৪৭. ভূমিকম্পের ক্ষয়ক্ষতি হ্রাসে—
i. বহুতল ভবনে জরুরি সিঁড়ি রাখা
ii. বাড়িতে সবার জন্য হেলমেট রাখা
iii. ন্যাশনাল বিল্ডিং কোড মেনে চলা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪৮. জলবায়ু পরিবর্তনের ফলে—
i. মানুষের পেশাগত পরিবর্তন ঘটেছে
ii. সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পেয়েছে
iii. বিভিন্ন প্রজাতির প্রাণী বিপন্ন হচ্ছে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪৯. বাংলাদেশে ভূমিকম্প বেশি অনুভূত হওয়ার কারণ—
i. ইন্ডিয়ান ও মিয়ানমার সাব প্লেটের নৈকট্য
ii. অগ্ন্যুৎপাত ও সুনামি
iii. এদেশের অভ্যন্তরে ফাটল
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর
অধ্যায় ৪: ৩৮. ক ৩৯. ক ৪০. ক ৪১. খ ৪২. ঘ ৪৩. গ ৪৪. ঘ ৪৫. খ ৪৬. গ ৪৭. ঘ ৪৮. ঘ ৪৯. খ