বাংলাদেশ ও বিশ্বপরিচয় | বহুনির্বাচনি প্রশ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায় ৬

৭. সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী বাক্স্বাধীনতা অধিকার হিসেবে স্বীকৃত?

ক. ৩৮ নং অনুচ্ছেদ

খ. ৩৯ নং অনুচ্ছেদে

গ. ৪৮ নং অনুচ্ছেদ

ঘ. ৬৫ নং অনুচ্ছেদ

৮. রাষ্ট্রবিজ্ঞানের জনক কে?

ক. অ্যারিস্টটল খ. ম্যাকাইভার

গ. প্লেটো ঘ. সক্রেটিস

৯. মায়ানমারের রোহিঙ্গাদের আশ্রয়দান রাষ্ট্র হিসেবে বাংলাদেশের কোন ধরনের কাজ?

ক. মূখ্য কাজ খ. গুরুত্বপূর্ণ কাজ

গ. ঐচ্ছিক কাজ ঘ. আবশ্যিক কাজ

১০. যুক্তরাষ্ট্রের বিশ্বব্যাপী নেতৃত্ব প্রদানে ভূমিকা রাখছে কোনটি?

ক. অর্থনীতি

খ. সংস্কৃতি

গ. দেশরক্ষা বাহিনী

ঘ. ভৌগোলিক অবস্থান

১১. আইনের অনুশাসন কয়টি ধারণা প্রকাশ করে?

ক. ২টি খ. ৩টি

গ. ৪টি ঘ. ৫টি

১২. তথ্য অধিকার আইন কবে জারি করা হয়?

ক. ৫ এপ্রিল ২০০৮

খ. ৯ এপ্রিল ২০০৮

গ. ৫ এপ্রিল ২০০৯

ঘ. ৫ এপ্রিল ২০১০

১৩. আইনের উৎকৃষ্ট সংজ্ঞা প্রদান করেন কে?

ক. উড্রো উইলসন খ. টি এইচ গ্রিন

গ. ম্যাকাইভার ঘ. গার্নার

সঠিক উত্তর

অধ্যায় ৬: ৭. খ ৮. ক ৯. গ ১০. গ ১১. ক

১২. গ ১৩. ক