বাংলাদেশ ও বিশ্বপরিচয় | বহুনির্বাচনি প্রশ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায় ৬

১৪. বাল্যবিবাহ রোধ করা রাষ্ট্রের কোন

ধরনের কাজ?

ক. ঐচ্ছিক কাজ

খ. মুখ্য কাজ

গ. অর্থনৈতিক কাজ

ঘ. সামাজিক কাজ

১৫. রাষ্ট্রের ঐচ্ছিক কাজের পরিধি ব্যাপকতর হচ্ছে কেন?

ক. রাষ্ট্রের প্রয়োজনে

খ. দলের প্রয়োজনে

গ. সরকারের প্রয়োজনে

ঘ. জনগণের প্রয়োজনে

১৬. তথ্য কমিশন গঠনের ফলে, কী হবে?

ক. সবাই সব ধরনের তথ্য পাবে

খ. প্রশাসনিক স্বচ্ছতা বৃদ্ধি পাবে

গ. তথ্য ও যোগাযোগপ্রযুক্তির ব্যবহার বাড়বে

ঘ. যেকোনো সময় প্রয়োজনীয় তথ্য

পাওয়া যাবে

১৭. রাষ্ট্র কীভাবে শাসনতন্ত্র কায়েম করে?

ক. দুর্নীতি দমনের মাধ্যমে

খ. আইন প্রয়োগের মাধ্যমে

গ. পুলিশের মাধ্যমে

ঘ. সরকার গঠনের মাধ্যমে

১৮. মানুষ আইনকানুন মেনে চলে কেন?

ক. বাধ্য করা হয় বলে

খ. শাস্তি পাওয়ার ভয়ে

গ. সার্বজনীন কল্যাণ নিহিত বলে

ঘ. আর্দশ নাগরিক হওয়ার জন্য

সঠিক উত্তর

অধ্যায় ৬: ১৪. ক ১৫. ঘ ১৬. ঘ ১৭. ঘ ১৮. গ

বাকি অংশ ছাপা হবে আগামীকাল