অধ্যায় ৬
১৯. করিম তার বন্ধুর প্রেরণায় রাষ্ট্রের প্রতি দায়িত্ব ও কর্তব্য পালনে অনুপ্রাণিত হয়। এখানে করিমের মধ্যে কোন বিষয়টি কাজ করেছে?
ক. বুদ্ধিমত্তা খ. জ্ঞান
গ. সচেতনতা ঘ. বিবেক
২০. আইনের ৬টি উৎসের কথা উল্লেখ করেন কে?
ক. হল্যান্ড খ. গার্নার
গ. অ্যারিস্টটল ঘ. প্লেটো
২১. রাষ্ট্র গঠনের মুখ্য উপাদান কোনটি?
ক. জনসমষ্টি খ. সরকার
গ. নির্দিষ্ট ভূখন্ড ঘ. সার্বভৌমত্ব
২২. সার্বভৌমত্ব কী?
ক. সরকারের চূড়ান্ত ক্ষমতা
খ. প্রধানমন্ত্রীর চূড়ান্ত ক্ষমতা
গ. রাষ্ট্রের চূড়ান্ত ক্ষমতা
ঘ. রাষ্ট্রপতির চূড়ান্ত ক্ষমতা
২৩. প্রাচীনকাল থেকে মানুষ নিচের কোনটি অনুসরণ করে আসছে?
ক. আইনসভার আইন খ. ঐশ্বরিক আইন
গ. আইনবিদদের আইন
ঘ. বিচারকের আইন
২৪. আধুনিক যুগে কোনটি আইনের প্রধান উৎস?
ক. ধর্ম খ. আইনসভা
গ. প্রথা ঘ. ন্যায়বোধ
২৫. রাষ্ট্রের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কাজ কোনটি?
ক. নাগরিকের স্বাস্থ্যসেবা মান বৃদ্ধি করা
খ. দ্রব্যমূল্য জনগণের সামর্থ্যের মধ্যে রাখা
গ. রাষ্ট্রের সামগ্রিক শান্তি-শৃঙ্খলা নিশ্চিত করা
ঘ. জনসাধারণ শিক্ষার সুব্যবস্থা করা
সঠিক উত্তর
অধ্যায় ৬: ১৯. ঘ ২০. ক ২১. ঘ ২২. গ ২৩. খ ২৪. খ ২৫. গ