অধ্যায় ৬
৫৫. সামাজিক জীবনে কোনটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রতিষ্ঠান?
ক. রাষ্ট্র খ. সংগঠন
গ. পরিষদ ঘ. একতা
৫৬. ব্রিটেনের অধিকাংশ আইনের উৎস কী?
ক. প্রথা খ. ধর্ম
ঘ. ন্যায়বোধ গ. বিজ্ঞানসম্মত আলোচনা
৫৭. নাগরিকের অন্যতম দায়িত্ব ও কর্তব্য হলো—
i. রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করা
ii. রাষ্ট্রের প্রচলিত আইন মেনে চলা
iii. সততা ও সুবিবেচনার সঙ্গে ভোট দেওয়া
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৫৮. রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতা প্রয়োগ করে কে?
ক. জনগণ খ. সংগঠন
গ. কেন্দ্রীয় কর্তৃপক্ষ ঘ. সেনাবাহিনী
৫৯. আইনের বৈশিষ্ট্য হচ্ছে—
i. মানুষের কাজকে নিয়ন্ত্রণ করা
ii. নাগরিকদের সমতা নিশ্চিত করা
iii. মানুষের চিন্তার পরিবর্তন করা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৬০. তথ্য অধিকার আইন নিশ্চিত করে—
i. কার্যক্রমের স্বচ্ছতা আনা
ii. আইনের শাসন প্রতিষ্ঠা
iii. দক্ষতা বৃদ্ধিতে সহায়তা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৬১. রাষ্ট্র যদি হয় জীবদেহ তবে সরকার হলো এর মস্তিষ্ক স্বরূপ-উক্তিটিতে প্রকাশ পেয়েছে?
i. মানুষের কাছে রাষ্ট্রের প্রয়োজনীয়তা
ii. মানুষ ও রাষ্ট্রের অবিচ্ছেদ্য সম্পর্ক
iii. রাষ্ট্র সৃষ্টির রূপরেখা নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. iii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর
অধ্যায় ৬: ৫৫. ক ৫৬. ক ৫৭. ঘ ৫৮.গ ৫৯.ক ৬০. ক ৬১. ক