অধ্যায় ১০
২৪. ভূমির আয়কে কী বলে?
ক. সুদ খ. খাজনা
গ. পারিশ্রমিক ঘ. লাভ
২৫. পুকুরে মাছ চাষ কোন ধরনের সম্পদ?
ক. ব্যক্তিগত খ. প্রাকৃতিক
গ. মানসিক ঘ. যৌথ
২৬. উৎপাদনের কোন উপাদান ব্যক্তিনির্ভর?
ক. জমি খ. শ্রম
গ. মূলধন ঘ. সংগঠন
২৭. সমাজতান্ত্রিক অর্থনীতির মূল লক্ষ্য কী?
ক. সর্বোচ্চ মুনাফা করা
খ. সামাজিক কল্যাণ নিশ্চিতকরণ
গ. অবকাঠামো উন্নয়ন
ঘ. রেমিট্যান্স আনা
২৮. সংগঠক বা উদ্যোক্তার আয় কী?
ক. সুদ খ. মুনাফা
গ. মজুরি ঘ. খাজনা
২৯. সিয়াম আইডিয়াল স্কুলে পড়ে। সিয়ামের স্কুলটি কোন ধরনের সম্পদ?
ক. সমষ্টিগত সম্পদ
খ. ব্যক্তিগত সম্পদ
গ. জাতীয় সম্পদ
ঘ. আন্তর্জাতিক সম্পদ।
৩০. কোন অর্থব্যবস্থাকে ‘সমাজের অর্থনৈতিক সংগঠন’ বলা হয়?
ক. ধনতন্ত্র খ. সমাজতন্ত্র
গ. মিশ্র ঘ. ইসলামি
সঠিক উত্তর
অধ্যায় ১০: ২৪.খ ২৫.ক ২৬.খ ২৭.খ ২৮.খ ২৯.ক ৩০.খ
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
মো. আবুল হাছান, সিনিয়র শিক্ষক
আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল, ঢাকা