অধ্যায় ১০
৪৯. কী থেকে অভাবের সৃষ্টি?
ক. কম সম্পদ থেকে
খ. মৌলিক প্রয়োজন থেকে
গ. বিলাসিতা থেকে
ঘ. কম টাকা থেকে
৫০. অর্থনীতি সম্পর্কে জানতে হলে প্রথমেই আমাদের কী সম্পর্কে জানা প্রয়োজন?
ক. সম্পদ
খ. জাতীয় আয়
গ. দেশের মোট জনসংখ্যা
ঘ. অর্থনৈতিক প্রতিষ্ঠান
৫১. স্বয়ংক্রিয় মূল্যব্যবস্থার অস্তিত্ব আছে—
i. মিশ্র অর্থব্যবস্থায়
ii. ধনতান্ত্রিক অর্থব্যবস্থায়
iii. ইসলামি অর্থব্যবস্থায়
নিচের কোনটি সঠিক
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৫২. ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় কোন উদ্দেশ্যে উৎপাদন প্রক্রিয়া পরিচালিত হয়?
ক. শ্রমিকের মজুরি প্রদান
খ. অধিক মাত্রায় উৎপাদন
গ. সর্বাধিক মুনাফা অর্জন
ঘ. দেশের চাহিদা মেটানো
৫৩. উৎপাদনের উপাদানসমূহ ব্যক্তি মালিকানাধীন কোন অর্থব্যবস্থায়?
ক. ধনতান্ত্রিক খ. সমাজতান্ত্রিক
গ. মিশ্র ঘ. ইসলামি
সঠিক উত্তর
অধ্যায় ১০: ৪৯. খ ৫০. ক ৫১. ক ৫২. গ ৫৩.ক
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
মো. আবুল হাছান, সিনিয়র শিক্ষক
আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল, ঢাকা