অধ্যায় ৪
১৫. বাংলাদেশের অধিকাংশ মানুষ কোথায় বাস করে?
ক. শহরে খ. গ্রামে
গ. রাজধানীতে ঘ. পাহাড়ি এলাকায়
১৬. যাদের নিজস্ব বা স্থায়ী বসতবাড়ি নেই, তাদের কী বলা হয়?
ক. ভাসমান খ. নিম্নবিত্ত
গ. মধ্যবিত্ত ঘ. উচ্চবিত্ত
১৭. কারা আনুষ্ঠানিক অর্থনৈতিক কাজগুলো করে থাকেন?
ক. উচ্চবিত্ত ও মধ্যবিত্তরা
খ. মধ্যবিত্ত ও নিম্নবিত্তরা
গ. উচ্চ মধ্যবিত্ত ও মধ্যবিত্তরা
ঘ. নিম্ন মধ্যবিত্ত ও নিম্নবিত্তরা
১৮. বাংলাদেশের মোট খাদ্যচাহিদার বড় অংশ কারা উৎপাদন করছেন?
ক. চাষিরা খ. চাকরিজীবীরা
গ. ব্যবসায়ীরা ঘ. রাজনীতিবিদেরা
১৯. মিস্ত্রি কোন শ্রেণির অন্তর্ভুক্ত?
ক. নিম্নবিত্ত খ. মধ্যবিত্ত
গ. উচ্চবিত্ত ঘ. নিম্ন মধ্যবিত্ত
২০. আনুষ্ঠানিক অর্থনৈতিক কাজ—
i. সরকারি চাকরি ii. দোকানের কাজ
iii. ব্যবসা প্রতিষ্ঠানে কাজ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২১. হাবিব প্রতিদিন ঘুম থেকে উঠে বিছানাপত্র গুছিয়ে রাখেন। এই কার্যক্রম—
i. অর্থনৈতিক ii. অনানুষ্ঠানিক
iii. গৃহস্থালি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২২. বাংলাদেশে কৃষির পর কোন খাতে বিপুলসংখ্যক মানুষের জীবিকার সংস্থান হচ্ছে?
ক. আবাসন খাত খ. যোগাযোগ খাত
গ. শিল্প খাত ঘ. সেবা খাত
২৩. কোন আমলে বাংলাদেশ শিল্প বা কলকারখানা প্রতিষ্ঠার ক্ষেত্রে অনেক বৈষম্যের শিকার হয়েছিল?
ক. ব্রিটিশ আমলে খ. পাকিস্তানি আমলে
গ. মোগল আমলে ঘ. পাল আমলে
২৪. একসময় আমাদের দেশের প্রধান শিল্প ছিল কোনটি?
ক. পোশাকশিল্প খ. ওষুধশিল্প
গ. চিনিশিল্প ঘ. পাটশিল্প
২৫. কখন বাংলাদেশের বিভিন্ন স্থানে নতুন নতুন শিল্পকারখানা গড়ে উঠতে শুরু করে?
ক. ১৯৭১ সালে স্বাধীনতার পর
খ. স্বাধীনতার আগে ১৯৬৯ সালে
গ. ১৯৪৭ সালে দেশ বিভাগের পর
ঘ. দেশ বিভাগের আগে ১৯৪৫ সালে
সঠিক উত্তর
অধ্যায় ৪: ১৫. খ ১৬. ক ১৭. ক ১৮. ক ১৯. ক ২০. গ ২১. গ ২২. গ ২৩. খ ২৪. ঘ ২৫. ক
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
মিজান চৌধুরী, শিক্ষক
লালমাটিয়া উচ্চবিদ্যালয়, ঢাকা