বাংলাদেশ ও বিশ্বপরিচয় | বহুনির্বাচনি প্রশ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায় ৪

৩৭. বিদেশি বিনিয়োগকারীদের আকর্ষণ করতে সরকার বাংলাদেশে কী প্রতিষ্ঠা করেছে?

ক. শিল্প এলাকা

খ. রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা

গ. গার্মেন্টস এলাকা

ঘ. আমদানি প্রক্রিয়াকরণ এলাকা

৩৮. শিল্পসমৃদ্ধ মধ্যম আয়ের দেশ হওয়ার সম্ভাবনা ক্রমে উজ্জ্বল হয়ে উঠেছে কোন দেশের?

ক. বাংলাদেশের খ. ভারতের

গ. পাকিস্তানের ঘ. আমেরিকার

৩৯. শিল্পপ্রতিষ্ঠানকে কয় ভাগে ভাগ করা যায়?

ক. দুই খ. তিন

গ. চার ঘ. পাঁচ

৪০. দেড় কোটি টাকার অধিক মূলধনবিশিষ্ট শিল্পকে কী বলা হয়?

ক. বৃহৎ শিল্প খ. মাঝারি শিল্প

গ. ক্ষুদ্র শিল্প ঘ. কুটিরশিল্প

৪১. করিম তাঁর নিজের এলাকায় একটি শিল্পকারখানা গড়ে তুলতে আগ্রহী। এ জন্য তাঁর প্রয়োজন—

i. মূলধন

ii. দক্ষ শ্রমিক ও কারিগর

iii. বিশেষজ্ঞ ও অভিজ্ঞ ব্যবস্থাপক

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৪২. বাংলাদেশ একটি শিল্পসমৃদ্ধ মধ্যম আয়ের দেশে পরিণত হলে—

i. দারিদ্র্য হ্রাস পাবে

ii. বেকার সমস্যার সমাধান হবে

iii. জাতীয় আয় শক্তিশালী হবে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৪৩. বৈদেশিক বাণিজ্য কী?

ক. পণ্য আমদানি ও রপ্তানি

খ. পণ্য রপ্তানি

গ. পণ্য আমদানি

ঘ. পণ্য বিক্রি

৪৪. বিভিন্ন দেশের মধ্যে বাণিজ্যিক কার্যক্রম পরিচালিত হয় কীভাবে?

ক. পণ্যশুল্ক নির্ধারণের মাধ্যমে

খ. পারস্পরিক চুক্তির আওতায়

গ. পণ্যমূল্য নির্ধারণ করে

ঘ. শুল্কমুক্ত সুবিধার মাধ্যমে

৪৫. দেশের চাহিদা মিটিয়ে উৎপাদিত সামগ্রীর একটি অংশ বিদেশে পাঠানোকে কী বলা হয়?

ক. আমদানি খ. রপ্তানি

গ. প্রচার ঘ. উপহার

৪৬. বিদেশ থেকে পণ্য আমদানি ও বিদেশে পণ্য রপ্তানিকে কী বলা হয়?

ক. আমদানি বাণিজ্য

খ. রপ্তানি বাণিজ্য

গ. পণ্য বাণিজ্য ঘ. বৈদেশিক বাণিজ্য

সঠিক উত্তর

অধ্যায় ৪: ৩৭. খ ৩৮. ক ৩৯. গ ৪০. খ ৪১. ঘ ৪২. ঘ ৪৩. ক ৪৪. খ ৪৫. খ ৪৬. ঘ