বাংলাদেশ ও বিশ্বপরিচয় | শূন্যস্থান পূরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায় ৯

সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো

প্রশ্ন: আগুনের ব্যবহারে থাকবে।

উত্তর: আগুনের ব্যবহারে সতর্ক থাকবে।

প্রশ্ন: পরিচয় জেনে দরজা খুলবে।

উত্তর: অপরিচিতদের পরিচয় জেনে দরজা খুলবে।

প্রশ্ন: বাড়িতে প্রাথমিক বাক্স রাখব।

উত্তর: বাড়িতে প্রাথমিক চিকিৎসার বাক্স রাখব।

প্রশ্ন: দেয়াল বা গাছ বেয়ে ওঠা বা করা উচিত নয়।

উত্তর: দেয়াল বা গাছ বেয়ে ওঠা বা লাফালাফি করা উচিত নয়।

প্রশ্ন: জলাশয়ের পাশে খেলার সময় থাকব।

উত্তর: জলাশয়ের পাশে খেলার সময় সতর্ক থাকব।

প্রশ্ন: পারাপারে সতর্ক থাকব।

উত্তর: রাস্তা পারাপারে সতর্ক থাকব।

প্রশ্ন: পথ চলায় থাকতে হবে।

উত্তর: পথ চলায় সতর্ক থাকতে হবে।

প্রশ্ন: রাস্তার মাঝখান দিয়ে না হেঁটে দিয়ে হাঁটব।

উত্তর: রাস্তার মাঝখান দিয়ে না হেঁটে ফুটপাত দিয়ে হাঁটব।

প্রশ্ন: পারাপারে ওভারব্রিজ ব্যবহার করব।

উত্তর: রাস্তা পারাপারে ওভারব্রিজ ব্যবহার করব।

প্রশ্ন: রাস্তার দুই পাশ ভালো করে দেখে দিয়ে রাস্তা পার হব।

উত্তর: রাস্তার দুই পাশ ভালো করে দেখে জেব্রাক্রসিং দিয়ে রাস্তা পার হব।