অধ্যায়-১১
প্রশ্ন: খাসিরা পূজা-পার্বণ, বিয়ে, খরা, অতিবৃষ্টি, ফসলহানি ইত্যাদি অনুষ্ঠানে , গান করে থাকেন।
উত্তর: খাসিরা পূজা-পার্বণ, বিয়ে, খরা, অতিবৃষ্টি, ফসলহানি ইত্যাদি অনুষ্ঠানে নাচ, গান করে থাকেন।
প্রশ্ন: ম্রোরা সীমান্তের কাছে বান্দরবান জেলায় বসবাস করেন।
উত্তর: ম্রোরা মিয়ানমার সীমান্তের কাছে বান্দরবান জেলায় বসবাস করেন।
প্রশ্ন: ম্রোদের ভাষা আছে এবং তার লিখিত রূপও আছে।
উত্তর: ম্রোদের নিজস্ব ভাষা আছে এবং তার লিখিত রূপও আছে।
প্রশ্ন: ম্রো ভাষাকে ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করেছে।
উত্তর: ইউনেসকো ম্রো ভাষাকে ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করেছে।
প্রশ্ন: ম্রো জনগোষ্ঠীর ধর্মের নাম ।
উত্তর: ম্রো জনগোষ্ঠীর ধর্মের নাম তোরাই।
প্রশ্ন: ম্রোরা সাধারণত ধর্মাবলম্বী।
উত্তর: ম্রোরা সাধারণত বৌদ্ধ ধর্মাবলম্বী।
প্রশ্ন: ম্রো পরিবারের প্রধান হলেন ।
উত্তর: ম্রো পরিবারের প্রধান হলেন পিতা।
প্রশ্ন: ম্রোরা তাদের বাড়িকে বলে ।
উত্তর: ম্রোরা তাদের বাড়িকে বলে কিম।
প্রশ্ন: ম্রোরা বাঁশের বেড়া ও শণের চাল দিয়ে মাচার ওপর তৈরি করে।
উত্তর: ম্রোরা বাঁশের বেড়া ও শণের চাল দিয়ে মাচার ওপর বাড়ি তৈরি করে।
প্রশ্ন: ম্রোদের প্রধান খাদ্য , শুঁটকি মাছ ও বিভিন্ন ধরনের মাংস।
উত্তর: ম্রোদের প্রধান খাদ্য ভাত, শুঁটকি মাছ ও বিভিন্ন ধরনের মাংস।
প্রশ্ন: ম্রোদের অন্যতম সুস্বাদু খাবারের
নাম ।
উত্তর: ম্রোদের অন্যতম সুস্বাদু খাবারের নাম নাপ্পি।
প্রশ্ন: ম্রো মেয়েদের ঐতিহ্যবাহী পোশাকের নাম ।
উত্তর: ম্রো মেয়েদের ঐতিহ্যবাহী পোশাকের নাম ওয়াংলাই।
প্রশ্ন: জন্ম, বিয়ে, মৃত্যু ইত্যাদি ম্রোরা বিভিন্ন উৎসব পালন করেন।
উত্তর: জন্ম, বিয়ে, মৃত্যু ইত্যাদি অনুষ্ঠানে ম্রোরা বিভিন্ন উৎসব পালন করেন।
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
রাবেয়া সুলতানা, িশক্ষকবিয়াম ল্যাবরেটরি স্কুল, ঢাকা