অধ্যায় ১
প্রশ্ন: মুক্তিযুদ্ধের বীরত্বসূচক রাষ্ট্রীয় উপাধিগুলো কী কী?
উত্তর: মুক্তিযুদ্ধের বীরত্ব ও সাহসিকতা প্রদর্শনের স্বীকৃতিস্বরূপ দেওয়া উপাধিগুলো হলো—
ক. বীরশ্রেষ্ঠ, খ. বীর–উত্তম, গ. বীরবিক্রম ও
ঘ. বীরপ্রতীক।
যোগ্যতাভিত্তিক প্রশ্ন
প্রশ্ন: শহিদ বুদ্ধিজীবী দিবস বলতে কী বোঝ? কোন তারিখে শহিদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়? শহিদ বুদ্ধিজীবী দিবস পালনের ৪টি কারণ লেখো।
উত্তর: মুক্তিযুদ্ধের শেষের দিকে দেশকে মেধাশূন্য করার পরিকল্পনা নেয় পাকিস্তানি বাহিনী। সেই পরিকল্পনা অনুসারে ১০ থেকে ১৪ ডিসেম্বরের মধ্যে দেশের শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের নৃশংসভাবে হত্যা করে। বুদ্ধিজীবী হত্যার চূড়ান্ত দিনটিকে শহিদ বুদ্ধিজীবী দিবস হিসেবে পালন করা হয়।
প্রতিবছর ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবীদের স্মরণে ‘শহিদ বুদ্ধিজীবী দিবস’ পালন করা হয়।
শহিদ বুদ্ধিজীবী দিবস পালনের ৪টি কারণ—
১. শহিদদের প্রতি শ্রদ্ধাশীল হওয়া
২. তাঁদের আত্মত্যাগকে স্মরণ করা
৩. মুক্তিযুদ্ধে তাঁদের অবদানের কথা নতুন প্রজন্মকে জানানো
৪. বর্তমান প্রজন্মের মধ্যে দেশপ্রেম জাগানো।
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
রাবেয়া সুলতানা,শিক্ষক, বিয়াম ল্যাবরেটরি স্কুল, ঢাকা