বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড বৃত্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্ডারগ্র্যাজুয়েট ও গ্র্যাজুয়েট পর্যায়ে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড বৃত্তির ঘোষণা দিয়েছে। বাংলাদেশ সরকারের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারী যাঁরা বেতন গ্রহণ করেন সিভিল সেক্টর থেকে, তাঁরা নিজ সন্তানদের জন্য এই বৃত্তির আবেদন করতে পারবেন। তবে পোস্ট অফিস, টেলিগ্রাফ ও টেলিফোন, বাংলাদেশ রেলওয়ে, রাইফেলস, পুলিশ ও সশস্ত্র বাহিনীর সদস্যরা এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন না। এই বৃত্তির জন্য দুজনের বেশি সন্তান গ্রহণযোগ্য নয়। দায়িত্ব গ্রহণের পর পাঁচ বছর চাকরির মেয়াদ হলে তিনি এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। আবেদনকারীশিক্ষার্থীদের বিগত পরীক্ষায় সব বিষয়ে কমপক্ষে ৪০ শতাংশ নম্বর থাকতে হবে। আবেদনপত্র বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের বিভাগীয় অফিস ও ডিস্ট্রিক্ট কমিশনারের অফিস থেকে আগামী ৮ এপ্রিল ২০১০ তারিখ পর্যন্ত সংগ্রহ করা যাবে। আবেদনপত্র সঠিকভাবে পূরণ করে ওই একই দিনের মধ্যে জমা দিতে হবে। বিস্তারিত জানতে যোগাযোগ: বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড, সরকারি অফিস ভবন, ১২ তলা, সেগুনবাগিচা, ঢাকা।