বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অনুকূলে অর্থ জমা প্রসঙ্গে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, এখন থেকে বোর্ডের যাবতীয় ফি যেমন: পরীক্ষা, কারিকুলাম, রেজিস্ট্রেশন, এফিলিয়েশন, সনদপত্র/নম্বরপত্র, স্কুল ও কলেজ পরিদর্শন, নাম সংশোধন, ডুপ্লিকেট রেজিস্ট্রেশন/প্রবেশপত্র, ভর্তির আবেদনপত্র বিক্রয়, সিলেবাস বিক্রয়, বই বিক্রয়, সত্যায়িত/যাচাই, ভাড়া আদায় ইত্যাদি সচিব, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড, ঢাকার অনুকূলে হিসাব নম্বর: ১৩৩০০০১২১৮২, সোস্যাল ইসলামী ব্যাংক লি., বেগম রোকেয়া সরণি শাখা, ঢাকায় নগদ টাকা জমা প্রদান, ড্রাফট/পে-অর্ডারের মাধ্যমে পরিশোধ করা যাবে।এছাড়া এখন থেকে সোনালী ব্যাংক, আগারগাঁও শাখার পরিবর্তে সোস্যাল ইসলামী ব্যাংক, বেগম রোকেয়া সরণি শাখায় হিসাব নম্বর: ১৩৩০০০১২১৮২-এর অনুকূলে নগদ/ড্রাফট/পে-অর্ডারের মাধ্যমে সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় অর্থ পরিশোধ করতে হবে।