জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্নোত্তর অংশ-৫প্রিয় শিক্ষার্থী, ব্যবসায় উদ্যোগ থেকে অধ্যায়ভিত্তিক গুরুত্বপূর্ণ জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্নোত্তর ধারাবাহিকভাবে দেওয়া হলো।অধ্যায়-৩অনুধাবনমূলক প্রশ্নপ্রশ্ন: সঠিক ব্যবসায় বাছাইয়ে প্রাকৃতিক ভূমিকা সম্পর্কে লেখো।উত্তর: প্রাকৃতিক পরিবেশ শিল্পের জন্য প্রয়োজনীয় কাঁচামাল সরবাহ করে, ব্যবসায়ের জন্য অনুকূল কার্য পরিবেশ ও উৎপাদন পরিবেশ তৈরি করে. আবার কোনো দেশের আয়তন বেশি হলে সে দেশে পণ্যের ক্রেতা স্বভাবতই বেশি হয়. প্রাকৃতিক পরিবেশের কারণেই বাংলাদেশে পাটশিল্প, নরওয়েতে মৎস্যশিল্প, কুয়েতে পেট্রলিয়াম-শিল্প গড়ে উঠেছে. তাই সঠিক ব্যবসায় বাছাইয়ে প্রকৃতিক পরিবেশের ভূমিকা অপরিহার্য।প্রশ্ন: ব্যষ্টিক নির্বাচনের প্রধান একটি উপাদান ব্যাখ্যা করো।উত্তর: ব্যষ্টিক নির্বাচনের প্রধান একটি উপাদান হলো প্রকল্পের বাণিজ্যিক দিক. প্রকল্প বাছাইয়ের ক্ষেত্রে ওই প্রকল্পের বাণিজ্যিক লাভজনকতা নির্ধারণ সর্বাধিক গুরুত্বপূর্ণ কাজ. প্রকল্পের বাণিজ্যিক দিক যাচাইয়ের মাধ্যমে প্রকল্পের বাণিজ্যিক লাভজনকতা নির্ধারণ করা হয়. বাণিজ্যিক লাভজনকতা নির্ধারণের সময় উৎপাদন খরচের বিভিন্ন উপাদান, বিক্রয়মূল্য আনুমানিক লাভ ইত্যাদি বিষয় খুব সতর্কতার সঙ্গে নির্ধারণ ও বিবেচনা করতে হয়। প্রশ্ন: প্রকল্পের কারিগরি দিক যাচাই করা হয় কেন ব্যাখ্যা করো।উত্তর: প্রকল্প নির্বাচনের আগে প্রকল্পের কারিগরি দিক পরীক্ষা করা হয়. নিচে উল্লিখিত বিভিন্ন কারণে প্রকল্পের কারিগরি দিক যাচাই করা হয়—১. প্রকল্পের পণ্যের উৎকৃষ্ট উৎপাদন প্রক্রিয়া নির্ধারণ।২. প্রকল্পের জন্য যন্ত্রপাতি নির্বাচন।৩. প্রকল্পের জন্য প্রযুক্তি নির্ধারণ।৪. প্রকল্পের নির্ধারিত প্রযুক্তির জন্য দক্ষ জনবল পাওয়া যাবে কি না, তা যাচাই।৫. প্রকল্প বাস্তবায়নের সহজসাধ্যতা যাচাই।অধ্যায়-৪জ্ঞানমূলক প্রশ্নপ্রশ্ন: শিল্প ব্যাংকের প্রধান কাজ কী?উত্তর: শিল্পোদ্যোক্তাদের ঋণ প্রদান ও পরামর্শ দান।প্রশ্ন: বাংলাদেশ কী রকম দেশ?উত্তর: একটি উন্নয়নশীল দেশ।প্রশ্ন: ব্যবসায় প্রতিষ্ঠান নিবন্ধীকরণ কী ধরনের সহায়তা?উত্তর: সমর্থনপুষ্ট।প্রশ্ন: ক্ষুদ্র ও কুটির শিল্প সংস্থার প্রধান কাজ কী?উত্তর: ক্ষুদ্র ও কুটির শিল্প উন্নয়নে বিনিয়োগের আগে পরামর্শ দান।প্রশ্ন: কোনো ব্যক্তিকে শিল্প স্থাপনে আগ্রহী করে তোলার জন্য কোন ধরনের সহায়তা প্রয়োজন?উত্তর: উদ্দীপনামূলক।প্রশ্ন: বাংলাদেশ ক্ষুদ্র শিল্প সংস্থার সংক্ষিপ্ত নাম কী?উত্তর: বিসিক।প্রশ্ন: শিল্প স্থাপনের জন্য কোন ধরনের সহায়তার প্রয়োজন?উত্তর: উদ্দীপনামূলক সহায়তা।প্রশ্ন: প্রাইভেট লিমিটেড কোম্পানিগুলোর শেয়ার সরাসরি ক্রয়ের মাধ্যমে ইকুইটি দান করে কে?উত্তর: বাংলাদেশ শিল্প ঋণ সংস্থা।প্রশ্ন: গ্রামীণ ব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয়?উত্তর: ১৯৭৬ সালে।প্রশ্ন: গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা কে?উত্তর: ড. মুহম্মদ ইউনূস।প্রশ্ন: গ্রামীণ ব্যাংক প্রকল্প গরিবদের জন্য একটি বিশেষ ব্যাংকে রূপান্তরিত হয় কত সালে?উত্তর: ১৯৮৩ সালের সেপ্টেম্বর মাসে।