অনুচ্ছেদ পড়ে ৫টি প্রশ্ন তৈরি অংশ-৪প্রিয় শিক্ষার্থী, বাংলা বিষয়ে ৭ নং প্রশ্নটি থাকবে অনুচ্ছেদ পড়ে প্রশ্ন তৈরির ওপর। নম্বর থাকবে ৫।১০.ছয় ঋতুর দেশ বাংলাদেশ। প্রতিটি ঋতুতে প্রকৃতিতে পরিবর্তন ঘটে। সেই পরিবর্তন ছাপ ফেলে মানুষের মনে। মনে তাদের ভাব জাগ্রত হয়। তারই প্রতিফলন ঘটে কথায়, কাব্যে ও সংগীতে। বাংলাদেশের প্রতিটি অঞ্চলের নানাবিধ বৈশিষ্ট্য আছে। এ বৈশিষ্ট্য প্রতিফলিত হয় গানের ভাবে, কথায় আর সুরে। সে জন্য অনেকেই এ দেশকে বলে ‘গানের দেশ’।উত্তর: নিচে পাঁচটি প্রশ্ন তৈরি করা হলো:ক. বাংলাদেশ কয়টি ঋতুর দেশ? খ. প্রতিটি ঋতুতে প্রকৃতিতে কী ঘটে?গ. মানুষের কিসে সেই পরিবর্তনের ছাপ ফেলে?ঘ. সেই ছাপের প্রতিফলন কোথায় ঘটে?ঙ. কী কারণে এ দেশকে ‘গানের দেশ’ বলা হয়?১১.কম্পাস (Compass) ইংরেজি শব্দ। এটি দিক নির্ণয়ের যন্ত্র। এ যন্ত্রে সুচালো শলার ওপর সরু চুম্বকপাত বসানো থাকে। চুম্বকপাতের প্রান্ত দুটি সব সময় উত্তর-দক্ষিণ দিক নির্দেশ করে। কম্পাস অনেক ধরনের হয়ে থাকে। জাহাজের নাবিকেরা ব্যবহার করেন নেট কম্পাস। বৈমানিকেরা ব্যবহার করেন জাইরো কম্পাস। আর দৈনন্দিন কাজে ব্যবহূত হয় পকেট কম্পাস।উত্তর: নিচে পাঁচটি প্রশ্ন তৈরি করা হলো:ক. কম্পাস কোন ধরনের শব্দ? খ. কম্পাস শব্দের অর্থ কী?গ. চুম্বক পাথরের প্রান্ত দুটি কী নির্দেশ করে?ঘ. নেট কম্পাস কারা ব্যবহার করে?ঙ. দৈনন্দিন কাজে কোন কম্পাস ব্যবহূত হয়?১২.দিল্লির এক মৌলভি বাদশাহ আলমগীরের পুত্রকে পড়াতেন। এক দিন প্রভাতে বাদশাহ আলমগীর বেড়াতে বের হয়ে দেখলেন, তাঁর পুত্র শিক্ষকের পায়ে পানি ঢেলে দিচ্ছে। আর শিক্ষক নিজ হাতে পায়ের ধূলি সাফ করছেন। এ দৃশ্য দেখে পরদিন বাদশাহ মৌলভি সাহেবকে তাঁর রাজদরবারে ডেকে পাঠালেন। মৌলভি সাহেব বাদশাহর আমন্ত্রণে প্রথমে কিছুটা ভীত হয়ে পড়েন। তিনি ভাবলেন, শাহজাদাকে দিয়ে পানি ঢালিয়েছেন বলে অন্যায় অপরাধ করেছেন। তারপর তিনি ভাবলেন, আমি শিক্ষক, সবার শ্রেষ্ঠ। বাদশাহ এ বিষয়ে কোনো কিছু জিজ্ঞাসা করলে তিনি অনর্গল শাস্ত্রের কথা শোনাবেন।উত্তর: নিচে পাঁচটি প্রশ্ন তৈরি করা হলো:ক. বাদশাহ আলমগীরের পুত্রকে কে পড়াতেন?খ. কে শিক্ষকের পায়ে পানি ঢেলে দিয়েছিল?গ. বাদশাহ আলমগীর কোন দৃশ্যটি দেখেছেন?ঘ. বাদশাহ আলমগীর শিক্ষককে রাজদরবারে তলব করার পর শিক্ষক প্রথমে কী ভেবেছিলেন?ঙ. পৃথিবীতে সবার শ্রেষ্ঠ কে?১৩.কোনো এক বনে এক কাঠুরিয়া রোজ কাঠ কাটতে যেত। ভারি গরিব সে। দৈনিক কাঠ বিক্রি করে যা রোজগার করত তাই দিয়ে কোনো রকমে খেয়ে-পরে দিন চলত। একদিন এক নদীর ধারে সে গেল কাঠ কাটতে। সেখানে গিয়ে একটা গাছে যেই কুড়াল দিয়ে ঘা মেরেছে, অমনি তার হাত ফসকে কুড়ালটা গভীর পানির মধ্যে পড়ে গেল। খরস্রোতা নদী। তা ছাড়া তাতে কুমিরের ভয় ছিল ভয়ানক। তাই নিরুপায় হয়ে কাঠুরিয়া সেই গাছের গোড়ায় বসে কাঁদতে লাগল।উত্তর: নিচে পাঁচটি প্রশ্ন তৈরি করা হলো:ক. কাঠুরিয়া রোজ কোথায় কাঠ কাটতে যেত?খ. কাঠুরিয়া কীভাবে খেয়ে-পরে দিন চালাত? গ. নদীতে কী পড়ে গিয়েছিল? ঘ. নদীটি কেমন ছিল?ঙ. কাঠুরিয়া গাছের গোড়ায় বসে কী করেছিল?১৪.বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। এ দেশের মানুষের খাদ্যের জোগান দেন কৃষকেরা। তাঁরা দিন-রাত শ্রম দিয়ে ঝড়-বৃদ্ধি-রোদ উপেক্ষা করে ফসল ফলান। তাঁদের এ কাজ কঠিন সাধনার কাজ। কবি তাই তাঁদের বড় সাধক বলেছেন, মাটির ছেলে বলেছেন।উত্তর: নিচে পাঁচটি প্রশ্ন তৈরি করা হলো:ক. বাংলাদেশ কেমন দেশ?খ. এ দেশের মানুষের খাদ্যের জোগান দেয় কারা?গ. কৃষকেরা কীভাবে ফসল ফলায়?ঘ. কৃষকদের কাজ কেমন? ঙ. মাটির ছেলে কারা?# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল